News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিহত লরি চালক রাকেশ দেবনাথের পরিবারকে আর্থিক সাহায্যের আবেদন
Image

নিহত লরি চালক রাকেশ দেবনাথের পরিবারকে আর্থিক সাহায্যের আবেদন

তেলিয়ামুড়া, ২ এপ্রিল: সড়ক দুর্ঘটনায় লরি চালক রাকেশ দেবনাথের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার প্রতিবাদে ও শোকজ্ঞাপনের জন্য সমস্ত লরি চলাচল বন্ধ রেখে শ্রমিকরা এক স্মরণ সভায় মিলিত হন।

গত ৩১শে মার্চ মলয়নগর এলাকায় বালি বোঝাই লরি নিয়ে রাস্তার পাশে অন্তত ৪০ ফুট নিচে পড়ে গিয়ে রাকেশ দেবনাথের করুণ মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আহত হন আরও তিনজন, যারা বর্তমানে জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাকেশ দেবনাথের অকালপ্রয়াণে বুধবার সকালে কাঞ্চনমালা, যুগলকিশোর নগর এবং গাবর্দির সমস্ত লরি চালক ও শ্রমিকরা একত্রিত হয়ে কাঞ্চনমালা লক্ষীছড়া স্কুল সংলগ্ন এলাকায় এক স্মরণ সভার আয়োজন করেন। এসময় তারা রাকেশ দেবনাথের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সর্বস্তরের মানুষকে আর্থিক সাহায্যের আহ্বান জানান।

স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট মহল এই দুর্ঘটনার সঠিক তদন্ত করে প্রয়োজনে নিহত চালকের পরিবারের জন্য সহযোগিতার আশ্বাস দিয়েছে।

Releated Posts

আগরতলা শহর পরিচ্ছন্ন রাখতে সাফাই কর্মীদের সহযোগিতার আহ্বান মেয়রের

আগরতলা, ১ অক্টোবর: আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে সাফাই কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে তাঁদের সহযোগিতা…

ByByReshmi Debnath Oct 1, 2026

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top