News Flash

  • Home
  • প্রধান খবর
  • চিলিকে অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার হিসেবে দেখে ভারত : প্রধানমন্ত্রী
Image

চিলিকে অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার হিসেবে দেখে ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ এপ্রিল (হি.স.): চিলিকে অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার হিসেবে দেখে ভারত। মঙ্গলবার দিল্লির হায়দরাবাদ হাউসে চিলির রাষ্ট্রপতি গ্যাব্রিয়েল বোরিক ফন্টের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে এই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, চিলিকে অ্যান্টার্কটিকার প্রবেশদ্বার হিসেবে দেখে ভারত। এই গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য আজ উভয় পক্ষের মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে আমরা স্বাগত জানাই। চিলির স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে ভারত একটি নির্ভরযোগ্য অংশীদার। আমরা এই সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছি।

প্রধানমন্ত্রী আরও বলেছেন, এটা অত্যন্ত আনন্দের বিষয় যে চিলির জনগণ যোগকে একটি সুস্থ জীবনধারা হিসেবে গ্রহণ করেছে। চিলিতে ৪ নভেম্বরকে জাতীয় যোগ দিবস হিসেবে ঘোষণা করা আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। আমরা চিলিতে আয়ুর্বেদ এবং ঐতিহ্যবাহী চিকিৎসা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা করেছি। প্রতিরক্ষা ক্ষেত্রে ক্রমবর্ধমান সহযোগিতা আমাদের গভীর পারস্পরিক আস্থার প্রতীক।”

Releated Posts

ইউপিএসসির শতবর্ষের যাত্রা তরুণদের আকাঙ্ক্ষা ও দেশবাসীর আস্থার প্রতিফলন: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ইউপিএসসির শতবর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির দীর্ঘ যাত্রার প্রশংসা…

ByByNews Desk Oct 1, 2026

‘সরকারই সবকিছুর একমাত্র প্রদানকারী’ ধারণা থেকে ‘নাগরিক দেবো ভব’-এর যুগে ভারত: মোদী

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বলেছেন, ভারত এমন একটি সময় থেকে বেরিয়ে এসেছে যখন সরকারকে…

ByByNews Desk Oct 1, 2026

ভারত-ইইউ এফটিএ: বাণিজ্য চুক্তি ও প্রযুক্তি পরিষদের অগ্রগতি পর্যালোচনা পীযূষ গোয়ালের

মিলওয়াকি, ১ অক্টোবর (আইএএনএস): ভারত-ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষর ও কার্যকর করার পথে অগ্রগতি পর্যালোচনা করলেন…

ByByNews Desk Oct 1, 2026

১৭৪ যাত্রীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে মোদী-পটেলের প্রশংসা, ‘গুজরাটি রক্ত বইছে তাঁর শিরায়’

নয়াদিল্লি/আহমেদাবাদ, ১ অক্টোবর (আইএএনএস): দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানের ককপিটে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও অসীম সাহস ও…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top