News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুষ্কৃতী হামলায় আতঙ্ক, নিরাপত্তার অভাববোধ করে সারারাত থানায় কাটালো পরিবার, ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে
Image

দুষ্কৃতী হামলায় আতঙ্ক, নিরাপত্তার অভাববোধ করে সারারাত থানায় কাটালো পরিবার, ক্ষোভ প্রশাসনের বিরুদ্ধে

ধর্মনগর, ১ এপ্রিল : নিরাপত্তার অভাববোধ করে সারারাত থানায় কাটালেন ধর্মনগর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের এক পরিবারের লোকজনরা। ধর্মনগর পুর পরিষদের ১৩ নম্বর ওয়ার্ডের এক বাড়িতে গতকাল রাতে দুষ্কৃতীরা ইট পাটকেল নিক্ষেপ করে। তাতে আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে রাত দুটোয় থানায় আশ্রয় নেন পরিবারের লোকজনরা। নিরাপত্তার দাবিতে গভীররাত পর্যন্ত থানায় বিক্ষোভ প্রদর্শন করেন পরিবারের সদস্যরা।

ধর্মনগর পুর পরিষদের অন্তর্গত ১৩ নং ওয়ার্ডের বাসিন্দা সুষমা দাসের কাছ থেকে ঘটনা সম্পর্কে জানা যায়, ৩১ মার্চ সোমবার রাত আনুমানিক এগারোটা নাগাদ হঠাৎ করে উনার বাড়ির ঘরের চালে ইটের শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসতেই উনার সামনে ইট এসে পড়ে। দেখতে দেখতে বাড়ির চতুর্দিক থেকে শুরু হয় ইট বৃষ্টি। তিনি আরো জানান, উনার বড় ছেলে বিকাশ দাসের নাম নিয়ে গালিগালাজ করতে থাকে দুষ্কৃতীরা। সেই সময় বাড়িতে পুরুষ মানুষ কেউ ছিলেন না। ইট বৃষ্টি দেখে বাড়ির মহিলারা বাচ্চারা চিৎকার চেঁচামেচি শুরু করলে আশপাশের বাড়ির লোকজন আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। সুষমা দাস দুষ্কৃতীদের কয়েকজনকেই চিনতে পারেন বলে জানান। ওনার ছেলেদের সেই ঘটনা সম্পর্কে জানালে তৎক্ষণাৎ ছুটে আসে বাড়িতে। উনারা এসে খবর দেন ধর্মনগর থানায়। থানা থেকে পুলিশ আধিকারিক সহ বিশাল পুলিশ বাহিনী নিয়ে উনার বাড়িতে উপস্থিত হন। পরবর্তী সময়ে নিরাপত্তার অভাবে বাড়িতে থাকা পুরুষ মহিলা ছোট ছোট ছেলেমেয়েরা সহ থানায় এসে আশ্রয় নেন। সবাই থানার মূল গেটের সামনে ধর্নায় বসে এবং ওসির বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে।

এই বিক্ষোভ প্রদর্শন সম্পর্কে জানা যায়, ইট বৃষ্টি প্রসঙ্গে থানার ওসি স্মৃতি কান্ত বর্ধন সহ অন্যান্য পুলিশ আধিকারিকদের অভিযুক্তদের নাম ঠিকানা দেবার পরেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি বলে অভিযোগ। রাত দুটা পর্যন্ত প্রশাসনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ প্রদর্শন করে স্থানীয়রা। খবর পেয়ে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক এবং অতিরিক্ত জেলা পুলিশ সুপার। পরবর্তীতে তাদের সাথে আলোচনাক্রমে বিক্ষোভ প্রদর্শন প্রত্যাহার করে নেয়।

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top