News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বসহায়ক দলের ৯৪,৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন: সমাজকল্যাণ মন্ত্রী
Image

স্বসহায়ক দলের ৯৪,৭২৩ জন মহিলা লাখপতি দিদি হয়েছেন: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ এপ্রিল:
রাজ্য সরকার ‘ত্রিপুরা স্টেট পলিসি ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেন’ প্রণয়ন করে মহিলাদের স্বশক্তিকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। আজ বিধানসভায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী আনিত বেসরকারি প্রস্তাবের উপর আলোচনায় একথা বলেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়। বেসরকারি প্রস্তাবটি হল ‘ত্রিপুরা রাজ্যের মহিলাদের স্বশক্তিকরণের লক্ষ্যে তাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে এই সভা ত্রিপুরা সরকারকে অনুরোধ জানাচ্ছে’। প্রস্তাবটি উত্থাপন করে আলোচনায় বিধায়ক পিনাকী দাস চৌধুরী মহিলাদের স্বশক্তিকরণে গৃহীত বিভিন্ন প্রকল্পের জন্য রাজ্যসরকারের প্রতি ধন্যবাদ জানান।

বেসরকারি প্রস্তাবের উপর আলোচনা করতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, রাজ্যে সরকারি চাকুরিতে মহিলাদের ৩৩ শতাংশ সংরক্ষণ প্রদান করা হয়েছে। তাছাড়া সরকারি বিভিন্ন বাজার স্টল এবং শপিং কমপ্লেক্সে মহিলাদের জন্য ৫০ শতাংশ স্টল বরাদ্দ রাখা হচ্ছে। এর ফলে মহিলারা আরও বেশি করে ব্যবসা বাণিজ্যের প্রতি আকর্ষিত হচ্ছেন। সারা রাজ্যে মোট ১ লক্ষ ৭৭ হাজার ৯৮৭ জন মহিলা এবং মেয়েদের সামাজিক সুরক্ষা পেনশান প্রকল্পের আওতায় আনা হয়েছে। দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের জন্য সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর থেকে ৪৫ জন নির্বাচিত মহিলা ও মেয়েদের ড্রাইভিং এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মাত্রু পুষ্টি উপহার প্রকল্পে ২১,৫৫১ জন মহিলাকে সহায়তা করা হয়েছে। প্রধানমন্ত্রী মাত্রুবন্দনা যোজনায় ১,৪২,৭৫৯ জন মহিলাকে সহায়তা দেওয়া হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, বর্তমানে রাজ্যে ২০,১১৮ জন অঙ্গনওয়াড়িকর্মী ও সহায়িকা রয়েছেন।

গত দুই অর্থবছরে ২,১৯৯ জনকে অঙ্গনওয়াড়িতে চাকুরি দেওয়া হয়ে

Releated Posts

পুলিশের বিরুদ্ধে অভিযোগ, মানবাধিকার কমিশনের দ্বারস্থ বাম শিক্ষক সংগঠন

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: শান্তিপূর্ণ আন্দোলনরত ২০২৪ সালের টেট উত্তীর্ণ বেকারদের উপর পুলিশি হস্তক্ষেপ ও বলপ্রয়োগের অভিযোগ তুলে ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 30, 2026

উদ্ভাবন, ডিজিটাল সংযোগ ও স্টার্টআপ বিকাশে নতুন কর্মসূচি ত্রিপুরায়

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: উদ্ভাবন, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং স্টার্টআপ ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের…

ByByReshmi Debnath Sep 30, 2026

বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগ, উদ্ধার করল পুলিশ

সোনামুড়া, ৩০ সেপ্টেম্বর: বাড়ি থেকে প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে নিয়ে যাওয়ার অভিযোগের তদন্তে সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ।…

ByByReshmi Debnath Sep 30, 2026

এসআইআর নিয়ে ছয় দফা দাবিতে মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি এসইউসিআইয়ের, জ্ঞানেশ কুমারের বরখাস্তের দাবি

আগরতলা, ৩০ সেপ্টেম্বর: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে ছয় দফা দাবি জানিয়ে ত্রিপুরার মুখ্য…

ByByReshmi Debnath Sep 30, 2026
Scroll to Top