News Flash

  • Home
  • দেশ
  • ইউনূসের নামাজ পড়া নিয়ে তসলিমার ব্যঙ্গ
Image

ইউনূসের নামাজ পড়া নিয়ে তসলিমার ব্যঙ্গ

কলকাতা, ৩১ মার্চ (হি.স.): মুহাম্মদ ইউনূস জামাতি জিহাদি জঙ্গি নিয়ে ধ্বংসাত্মক খেলা খেলায় মেতে উঠেছেন বলে অভিযোগ করলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

তসলিমা ব্যঙ্গ করলেন ইউনূসের নামাজ পড়া নিয়েও।

সোমবার তসলিমা সামাজিক মাধ্যমে লিখেছেন, ইউনুহূস সাহেব নাকি ঈদের নামাজ পড়েছেন! নামাজ পড়তে জানেন তিনি? আমার তো মনে হয় না। তরুণ বয়স থেকেই তিনি আমেরিকায়, সেখানেই পড়াশোনা, সেখানেই চাকরি। ঠিক জিন্নাহর মতো। জিন্নাহ যেমন ব্রিটেনে পড়াশোনা করেছেন, ব্রিটেনেই চাকরি করেছেন। মদ আর শুয়োরের মাংসে অভ্যস্ত হয়েছেন।

তেমন ইউনূসও । ফ্রান্সের দোভিলে আমরা তো এক টেবিলে বিখ্যাত ইউরোপেয়ানদের সঙ্গে লাঞ্চ করেছিলাম। তিনি তো সেই টেবিলে বসে আর সবার মতো ওয়াইন খেয়েছিলেন, শুয়োরের মাংস খেয়েছিলেন। তিনি তো নামাজ কী করে পড়ে জিন্নাহর মতোই জানেন না। কিন্তু জিন্নাহ যেমন মুসলমানদের জন্য পাকিস্তান চেয়েছিলেন, ইউনূসও তেমন মুসলমানদের জন্য আরেক পাকিস্তান চান।

জিন্নাহ যেমন হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী , জামাতি জিহাদি জঙ্গিদের নেতা হয়েছিলেন। ইউনূসও তেমন হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী , জামাতি জিহাদি জঙ্গিদের নেতা হয়েছেন। জিন্নাহ ক্ষমতার স্বাদ পেতে চেয়েছিলেন পাকিস্তানের, কারণ জানতেন যক্ষা হয়েছে তাঁর, বেশিদিন বাঁচবেন না। ইউনূসও ক্ষমতার স্বাদ পেতে চেয়েছেন তাঁর নতুন ২৪’এর পাকিস্তানের, কারণ জানেন বয়স হয়েছে তাঁর বেশিদিন বাঁচবেন না।

তবে আমার মনে হয় একটিই পার্থক্য ইউনূসের সঙ্গে জিন্নাহ’র। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ করা ভুল হয়েছে , জিন্নাহ তাঁর মৃত্যুর আগে বুঝেছিলেন। ইউনূস তাঁর মৃত্যুর আগে বুঝবেন না যে জামাতি জিহাদি জঙ্গি নিয়ে ধ্বংসাত্মক খেলা তাঁর খেলা উচিত হয়নি।

—————

Releated Posts

টেট বিতর্কে চন্দ্রবাবুকে নিশানা জগনের, কেন্দ্রের কাছে দাবি জানানোয় ৫ শিক্ষককে সাসপেন্ড নিয়ে ক্ষোভ

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): কর্মরত শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) থেকে অব্যাহতির দাবিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা…

ByByNews Desk Aug 17, 2026

বিহার বিধানসভায় শপথ নিলেন বাঁকিপুরের বিধায়ক প্রশান্ত কিশোর

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): বিহার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন জন সুরাজের নেতা প্রশান্ত কিশোর। সোমবার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের…

ByByNews Desk Aug 17, 2026

ঝাড়খণ্ডে আন্দোলনের ২৪তম দিন, আজ সরকারের সঙ্গে পড়ুয়াদের চতুর্থ দফা বৈঠক; সমঝোতার আশায় আন্দোলনকারীরা

রাঁচি, ১৭ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন সোমবার ২৪তম দিনে পড়ল। ঝাড়খণ্ড…

ByByNews Desk Aug 17, 2026

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top