News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই রাবার বাগান

আগরতলা, ৩১ মার্চ : নাশকতামূলক অগ্নিকাণ্ডে রাবার বাগানের একাংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনা করঙ্গীছড়া এলাকায়। গতকাল রাতে পশ্চিম করঙ্গীছড়া এলাকায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়।

জানা যায় করঙ্গীছড়া এলাকার বাসিন্দা সুবীর সরকারের রাবার বাগানে কে বা কারা আগুন লাগায়। আগুন দেখার সঙ্গে সঙ্গে এলাকাবাসীরা এসে আগুন নেভাতে সহযোগিতা করে। তারপর রাত দশটা নাগাদ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে রাবার বাগানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কে বা কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা সংগঠিত করেছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি। তবে এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ডের ঘটনা বলে অভিযোগ বাগান মালিকের।

Releated Posts

জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবিরে বাধার অভিযোগে আগরতলায় বিক্ষোভ মিছিল

আগরতলা, ১৬ আগস্ট: স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন ও রক্তদান শিবির আয়োজনে বাধা দেওয়ার অভিযোগ তুলে আগরতলা শহরে বিক্ষোভ…

ByByReshmi Debnath Aug 16, 2026

প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে সন্তানদের মূল্যবোধের শিক্ষা দিতে হবে: মানিক সরকার

আগরতলা, ১৬ আগস্ট: দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তার লক্ষ্যে উমপদ বর্মন ও অঞ্জলি বর্মন ট্রাস্টের উদ্যোগে আর্থিক সহায়তা…

ByByReshmi Debnath Aug 16, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার যুবক

আগরতলা, ১৬ আগস্ট: আগরতলা রেলস্টেশনে অভিযান চালিয়ে ১০.২১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে জিআরপিএস। এই ঘটনায় ইমান হোসেন (২৪)…

ByByReshmi Debnath Aug 16, 2026

মানিক সরকারের বিরুদ্ধে পশ্চিম আগরতলা থানায় বিজেপির মামলা দায়ের

আগরতলা, ১৬ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বক্তব্যকে কেন্দ্র করে পশ্চিম আগরতলা থানায় অভিযোগ দায়ের করল বিজেপি। তাঁর…

ByByReshmi Debnath Aug 16, 2026
Scroll to Top