News Flash

  • Home
  • বিদেশ
  • ইদের সকালে মর্মান্তিক দুর্ঘটনা, চট্টগ্রামে মৃত্যু ৫ জনের
Image

ইদের সকালে মর্মান্তিক দুর্ঘটনা, চট্টগ্রামে মৃত্যু ৫ জনের

চট্টগ্রাম, ৩১ মার্চ (হি.স.): ইদ–উল ফিতরের দিন বাংলাদেশের চট্টগ্রামের লোহাগাড়ায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। সোমবার সকাল সাড়ে ৭টা নাগাদ উপজেলার জাঙ্গালিয়া মাজার গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. জাহেদ, রিফাত (২৯), নাজিম, জিয়ান হোসেন অপু ও ছিদ্দিক।

পুলিশ ও দমকল জানিয়েছে, সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে একটি মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে লোহাগাড়া ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বাস ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও ১২ জন আহত হয়েছেন।

Releated Posts

ভারতের শুল্ক সংস্কার বিশ্বজুড়ে ব্যবসার জন্য ‘অসীম সুযোগ’ তৈরি করবে: ফেয়ারফ্যাক্স প্রধান প্রেম ওয়াতসা

ওয়াশিংটন, ৩০ জুন (আইএএনএস): ভারতের চলমান শুল্ক (ট্যারিফ) সংস্কার বিশ্বজুড়ে ব্যবসা ও বিনিয়োগকারীদের জন্য “অসীম সুযোগ” তৈরি করবে…

ByByNews Desk Jun 30, 2026

ট্রাম্প প্রশাসনে ভারত-আমেরিকা সম্পর্কের অন্যতম প্রধান স্থপতি হিসেবে উঠে আসছেন সার্জিও গর

ওয়াশিংটন, ৩০ জুন (আইএএনএস): ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে ভারত-আমেরিকা…

ByByNews Desk Jun 30, 2026

ইতালিতে তীব্র তাপপ্রবাহ, ২২টি শহরে ‘রেড অ্যালার্ট’ জারি

রোম, ২৯ জুন (আইএএনএস) : ইতালিতে তীব্র তাপপ্রবাহের দাপট অব্যাহত থাকায় সোমবার দেশের ২২টি শহরে সর্বোচ্চ সতর্কতা বা…

ByBySandeep Biswas Jun 29, 2026

বাংলাদেশে তুরাগ নদীতে আওয়ামী লীগ কর্মীদের দেহ ফেলার অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিল পুলিশ

ঢাকা, ২৯ জুন (আইএএনএস বাংলা): বাংলাদেশের আওয়ামী লীগ দাবি করেছে, দলটির ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মীকে হত্যা করে…

ByByNews Desk Jun 29, 2026
Scroll to Top