News Flash

  • Home
  • দিনের খবর
  • জয়পুরে বীর তেজাজি মহারাজের মূর্তি ভাঙচুর, মোতায়েন পুলিশ বাহিনী
Image

জয়পুরে বীর তেজাজি মহারাজের মূর্তি ভাঙচুর, মোতায়েন পুলিশ বাহিনী

জয়পুর, ২৯ মার্চ (হি.স.): রাজস্থানের জয়পুরে বীর তেজাজি মহারাজের মূর্তি ভেঙে ফেলল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। এই মূর্তি ভাঙচুরের প্রেক্ষিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শনিবার ডেপুটি কমিশনার অফ পুলিশ তেজস্বিনী গৌতম বলেন, “ঘটনার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এফআইআর নথিভুক্ত করা হয়েছে এবং দোষী খুঁজে বের করতে একাধিক দল মোতায়েন করা হয়েছে। কিছু দুষ্কৃতী (কাছাকাছি) পেট্রোল পাম্পে আগুন লাগানোর চেষ্টা করেছিল এবং বলপ্রয়োগ করে তাদের সরিয়ে দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

অতিরিক্ত পুলিশ কমিশনার রামেশ্বর চৌধুরী বলেন, “এখানে এখন পরিস্থিতি শান্ত এবং কিছু দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমি জনসাধারণের কাছে শান্তি বজায় রাখার আবেদন করছি এবং অভিযুক্তদের শীঘ্রই গ্রেফতার করা হবে।”

Releated Posts

পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ ১৮৮ ভারতীয় বন্দির দ্রুত মুক্তি ও প্রত্যাবাসনের দাবি ভারতের

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): পাকিস্তানের জেলে সাজা সম্পূর্ণ করা ১৮৮ জন ভারতীয় মৎস্যজীবী ও বেসামরিক বন্দিকে দ্রুত মুক্তি…

ByByNews Desk Jul 1, 2026

আজমের হাই-সিকিউরিটি জেলে খুন দস্যু জগন গুর্জর, কড়া নিরাপত্তায় গ্রামে শেষকৃত্য সম্পন্ন

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): আজমের হাই-সিকিউরিটি জেলের ভিতরে খুন হওয়া কুখ্যাত দস্যু জগন গুর্জর-এর শেষকৃত্য বুধবার রাজস্থানের ধোলপুর…

ByByNews Desk Jul 1, 2026

এসআইআর-এ ভোটার তালিকা থেকে নাম বাদ পড়াদের রেশন ও লক্ষ্মীর ভাণ্ডার-সদৃশ ‘অন্নপূর্ণা’ প্রকল্পের সুবিধা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ পড়েছে, তাঁদের জন্য…

ByByNews Desk Jul 1, 2026

যক্ষ্মামুক্ত ভারত অভিযান ও ডেঙ্গু প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই (আইএএনএস): যক্ষ্মামুক্ত ভারত (টিবি মুক্ত ভারত) অভিযান এবং ১০০ দিনের বিশেষ কর্মসূচি নিয়ে বুধবার দিল্লি…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top