News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অকালে প্রয়াত হয়েছেন বড়জলার প্রাক্তন বাম বিধায়ক ঝুমু সরকার, শোক প্রকাশ
Image

অকালে প্রয়াত হয়েছেন বড়জলার প্রাক্তন বাম বিধায়ক ঝুমু সরকার, শোক প্রকাশ

আগরতলা, ২৯ মার্চ : অকালে প্রয়াত হয়েছেন বড়জলার প্রাক্তন বাম বিধায়ক ঝুমু সরকার। গতকাল জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। তাছাড়া, তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বড়জলা বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা শিক্ষক ঝুমু সরকার অকাল প্রয়াণে আমি অত্যন্ত শোকাহত ও মর্মাহত। আমি ঈশ্বরের নিকট বিদেহী আত্মার সদ্গতি কামনা করছি এবং এই কঠিন সময়ে শোকসন্তপ্ত পরিবার – পরিজনদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

তাছাড়া, তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি বলেন, বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক ঝুমু সরকারের অকাল প্রয়াণ সংবাদে আমি অত্যন্ত মর্মাহত ও শোকাহত।

আমি তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁর পরিবার যেনো এই শোক কাটিয়ে উঠতে পারে ঈশ্বরের নিকট এই প্রার্থনা করি।

Releated Posts

সরকার পক্ষ এবং বিরোধী দলের সদস্যগণ ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবেকাজ করে ত্রিপুরার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই: আইনসভাকে গণতন্ত্রের মন্দির বলা হয়। বিধানসভার সদস্যদের আদর্শ, নিষ্ঠা ও সেবার মনোভাব আইনসভাকে…

ByByReshmi Debnath Jul 2, 2026

এজিএমসি ও জিবিপি হাসপাতালের পরিষেবা উন্নত করতেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্ত: বিজেপি

আগরতলা, ১ জুলাই: এজিএমসি ও জিবিপি হাসপাতালের চিকিৎসা পরিষেবা এবং মেডিক্যাল শিক্ষার মান উন্নত করার লক্ষ্যেই ওই দুই…

ByByReshmi Debnath Jul 1, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন, পুনর্বিবেচনার দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ জুলাই : চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সংগতিহীন। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের সরকারি…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১ জুলাই: ত্রিপুরার চলমান জাতীয় সড়ক প্রকল্পের অগ্রগতি এবং নতুন সড়ক পরিকাঠামো উন্নয়ন নিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহণ…

ByByTaniya Chakraborty Jul 1, 2026
Scroll to Top