News Flash

  • Home
  • মুখ্য খবর
  • উদয়পুর দলীয় কার্যালয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার
Image

উদয়পুর দলীয় কার্যালয়ে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

আগরতলা, ২৯ মার্চ : আজও পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের কোন বিকল্প বের করতে পারেননি। তাই রক্তদানে মানুষকে এগিয়ে আসতে হবে। অথচ দুর্ভাগ্যের ব্যাপার গত ছয় বছর ধরে গণতান্ত্রিক সংগঠনগুলি রক্তদানে এগিয়ে আসলে শাসক দলের কিছু সমাজ দ্রোহীরা রক্তদানে বাধা সৃষ্টি করে। আজ গোমতী জেলা সিপি আই এম-র উদ্যোগে রক্তদান শিবিরে এমনটাই অভিযোগ করেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

আজ সিপি আই এম গোমতী জেলা কমিটির ডাকে আসন্ন‌ সিপিআইএম – র ২৪ তম কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে শনিবার উদয়পুর দলীয় কার্য্যালয়ে অনুষ্ঠিত হয় এক রক্ত দান শিবির। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিআইএমের রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক, পার্টির গোমতী জেলা কমিটির সম্পাদক পরিমল দেবনাথ, উদয়পুর মহকুমা সম্পাদক দিলীপ দত্ত সহ অন্যান্যরা।

এদিন আলোচনা করতে গিয়ে মানিক সরকার বলেন, রক্তের কোন বিকল্প নেই। রক্তের কোন জাত নেই। আজ ও পর্যন্ত বিজ্ঞানীরা রক্তের কোন বিকল্প বের করতে পারে নি। তাই রক্তদানে মানুষকে এগিয়ে আসতে হবে। অথচ দুর্ভাগ্যের ব্যাপার হল গত পাঁচ – ছয় বছর ধরে গণতান্ত্রিক সংগঠনগুলি রক্তদানে এগিয়ে আসলে শাসক দলের কিছু সমাজ দ্রোহীরা রক্তদানে বাধা সৃষ্টি করে। এমনকি কোথাও কোথাও রক্তদাতাদের উপর আক্রমন সংগঠিত করার মতো ঘটনা এ রাজ্যে হয়েছে।

এদিন তিনি আরও বলেন, শুধু একদিনে রক্তদান করে বসে থাকলে চলবে না। বছরে তিনবার রক্ত দেওয়া যায় বলে বিশেষজ্ঞ চিকিৎসকদের অভিমত। সেইভাবে বৎসরে তিনবার রক্তদান করার জন্য আহ্বান জানান মানিক সরকার। রক্তদানে বিপুল সংখ্যক রক্ত দাতা রক্তদানে অংশগ্রহণ করেছে। রক্ত দানের পাশাপাশি দেহ দান, চক্ষু দানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান মানিক সরকার।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top