News Flash

  • Home
  • দিনের খবর
  • ছত্তিশগড়ে এনকাউন্টারে ১৬ মাওবাদীর মৃত্যু, দু’জন জওয়ান আহত
Image

ছত্তিশগড়ে এনকাউন্টারে ১৬ মাওবাদীর মৃত্যু, দু’জন জওয়ান আহত

রায়পুর, ২৯ মার্চ (হি.স.): নকশাল-মুক্ত ভারত অভিযানে আবারও সাফল্য মিলল ছত্তিশগড়ে। শনিবার ছত্তিশগড়ের সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এনকাউন্টারে মৃত্যু হয়েছে ১৬ জন মাওবাদীর, গুলির লড়াই চলাকালীন দু’জন ডিআরজি জওয়ান সামান্য আহত হয়েছেন, তাঁরা বিপদমুক্ত। শনিবার সকাল থেকে সুকমা জেলার উপমপল্লী কেরলাপাল এলাকায় নিরাপত্তা বাহিনী ও মাওবাদীদের মধ্যে গুলির লড়াই শুরু হয়।

সুকমার পুলিশ সুপার কিরণ গঙ্গারাম চাভান বলেছেন, সুকমা-দান্তেওয়াড়া সীমানায় এই এনকাউন্টারে এখনও পর্যন্ত ১৬ জন মাওবাদীর মৃত্যু হয়েছে। একে-৪৭ রাইফেল, এসএলআর, ইনসাস রাইফেল, রকেট লঞ্চার, বিস্ফোরক এবং অন্যান্য আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়েছে। এখনও অভিযান জারি রয়েছে। বস্তার রেঞ্জের আইজি সুন্দররাজ পি বলেছেন, ১৬ জন মাওবাদীর দেহ উদ্ধার হয়েছে এবং দু’জন জওয়ান সামান্য আহত হয়েছেন।

Releated Posts

ফ্লাইদুবাই বিমানের ঘটনায় ক্যাপ্টেন মাচ্ছরের সাহস ভারতীয় পাইলটদের ভাবমূর্তি রক্ষা করেছে: মোদি

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): সম্ভাব্য বড় দুর্ঘটনা রুখতে ফ্লাইদুবাইয়ের ভারতীয় ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের সাহসী ভূমিকার প্রশংসা করে প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

ঝাড়খণ্ডে মাঠে মৃত হাতি, দুই দাঁত উধাও, শিকারিদের যোগের সন্দেহ

চাইবাসা, ২ অক্টোবর (আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার জগন্নাথপুর থানার অন্তর্গত দীপাসাই টোলায় শুক্রবার সকালে একটি কৃষিজমি থেকে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

কংগ্রেসের ভোট চুরির অভিযোগ যেন অসুরের মুখ থেকে ভগবদ্গীতা : কুমারস্বামী

বেঙ্গালুরু, ২ অক্টোবর (আইএএনএস): কর্ণাটকে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কংগ্রেসের প্রতিবাদকে দ্বিচারিতা বলে আক্রমণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, স্মরণ ‘জয় জওয়ান, জয় কিষান’ স্লোগান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top