News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জেলাশাসক মারফত রাষ্ট্রপতির নিকট ডেপুটেশন সংযুক্ত কিষান মোর্চার
Image

জেলাশাসক মারফত রাষ্ট্রপতির নিকট ডেপুটেশন সংযুক্ত কিষান মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ মার্চ:
বিভিন্ন দাবির ভিত্তিতে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং পাঞ্জাবের রাজ্যপালের নিকট ডেপুটেশন প্রদান করল সংযুক্ত কিষান মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটি। পশ্চিম জেলাশাসক মারফত এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। আজ সংযুক্ত কিষান মোর্চার পাঁচ সদস্যের এক প্রতিনিধি দল জেলাশাসকের কার্যালয়ে এই ডেপুটেশন প্রদান করেছেন।

এ বিষয়ে সংযুক্ত কিষাণ মোর্চা রাজ্য কমিটির কনভেনার পবিত্র কর জানিয়েছেন, কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়েছে। কৃষকদের বহুদিনের দাবী দেওয়া নিয়ে বারবার দৃষ্টি আকর্ষণ করা হলেও সেগুলো সমাধানের কোন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে এই ডেপুটেশনের মাধ্যমে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রাষ্ট্রপতি বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছে প্রতিনিধি দল।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top