News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেতার ফার্মে প্রশাসনিক আধিকারিকদের হানা, অস্বাস্থ্যকর পরিবেশে হুঁশিয়ারি
Image

নেতার ফার্মে প্রশাসনিক আধিকারিকদের হানা, অস্বাস্থ্যকর পরিবেশে হুঁশিয়ারি

বিশালগড়, ২৬ মার্চ: ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে গ্রামবাসীদের মাঝে স্বাস্থ্য ঝুঁকি বাড়তে থাকায় প্রশাসনিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ ঘটেছে। বিশালগড় এসডিএম অফিসের ডিসিএম প্রসেনজিৎ দাস ও টাকারজলা থানার পুলিশ সিপাহিজলা মারাক পাড়া মুরগী ফার্মে হানা দিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেছেন।

গ্রামবাসীদের অভিযোগ ছিল, এই ফার্মের অস্বাস্থ্যকর পরিবেশের কারণে তাদের বাড়িঘরে মশা-মাছির উপদ্রব বেড়ে গেছে, যা শিশু থেকে বড়দের অসুস্থ করে তুলছে। পরিস্থিতি শোনার পর প্রশাসনের কর্তারা দ্রুত সেখানে পৌঁছান। এদিকে, আরও অভিযোগ উঠে আসে যে, নেতা রতন দেবনাথের পার্টনার প্রনব মারাক গ্রামবাসীদের দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন।

এ বিষয়ে ডিসিএম প্রসেনজিৎ দাস জানান, ফার্ম কর্তৃপক্ষকে পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হবে, যাতে গ্রামবাসীরা মশা-মাছির উপদ্রব থেকে মুক্তি পায়। তিনি আরও বলেন, এলাকার অন্যান্য সমস্যাও সমাধান করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top