News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিধানসভায় রতন লাল নাথের জাত নিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ, বাম ছাত্র যুব সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ
Image

বিধানসভায় রতন লাল নাথের জাত নিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ, বাম ছাত্র যুব সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ

আগরতলা, ২৫ মার্চ: বিধানসভায় মন্ত্রী রতন লাল নাথের জাত নিয়ে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে কটাক্ষ করার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চারটি বাম ছাত্র যুব সংগঠন। ডিওয়াইএফআই, টিওয়াইএফ, এসএফআই ও টিএসইউ-এর নেতৃত্বে আজ একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়, যেখানে মন্ত্রী রতন লাল নাথের জাত নিয়ে মন্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়।

প্রসঙ্গত, গতকাল, সোমবার ছিল বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা চলাকালীন মন্ত্রী রতন লাল নাথ এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে মন্ত্রী রতন লাল নাথ পবিত্র বিধানসভায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার জাত নিয়ে মন্তব্য করেন, যা নিয়ে বিরোধীরা সরব হন। ঘটনার পর বিধানসভা ভবন উত্তপ্ত হয়ে ওঠে।

আজকের সাংবাদিক সম্মেলনে ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, বিধানসভার পবিত্র মঞ্চে দাঁড়িয়ে জাত নিয়ে মন্তব্য করা এবং সমাজদ্রোহীদের মত আচরণ করা অত্যন্ত নিন্দনীয়। তিনি আরও বলেন, বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীকে মেলারমাঠে ঢুকিয়ে রাখার মন্তব্য বিধানসভার বাইরে থাকা সমাজদ্রোহীদের উৎসাহিত করবে, যা সমাজের জন্য বিপজ্জনক।

বাম ছাত্র যুব সংগঠনের নেতারা এই মন্তব্যকে গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করেছেন এবং দাবি করেছেন, রাজনৈতিক বিতর্কের মধ্যে জাতপাতের মত বিষয়ে উত্তপ্ত আলোচনা রাজনীতির পরিবেশকে আরও নষ্ট করবে।

Releated Posts

বালি উত্তোলন ব্যবস্থাপনায় নতুন প্রশাসনিক কাঠামো, দায়িত্বে শিল্প ও বাণিজ্য দফতর

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: রাজ্যে বালি উত্তোলন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন প্রশাসনিক কাঠামো চালু করল ত্রিপুরা সরকার। ১ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

১১ দফা দাবিতে আগরতলায় সিভিল পেনশনার্স অ্যাসোসিয়েশনের ধর্না

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ আগরতলার সার্কিট হাউস সংলগ্ন মহাত্মা গান্ধী…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

রাতের অন্ধকারে দশমীঘাটে গাড়িচালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে আগরতলার দশমীঘাটে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে একটি ক্লাবের…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

মুদ্রা ঋণে নির্মাণসামগ্রীর ব্যবসা, ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের প্রশংসায় নির্মলা সীতারামন

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার মাধ্যমে ত্রিপুরার এক মহিলার নির্মাণসামগ্রীর ব্যবসা সম্প্রসারণে সহায়তার জন্য জাতীয় স্তরের এক…

ByByTaniya Chakraborty Sep 19, 2026
Scroll to Top