News Flash

  • Home
  • দেশ
  • বিজেপি ধর্মের ভিত্তিতে আইন তৈরি করছে : মল্লিকার্জুন খাড়গে
Image

বিজেপি ধর্মের ভিত্তিতে আইন তৈরি করছে : মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৪ মার্চ (হি.স.): বিজেপির বিরুদ্ধে সমালোচনায় সরব হলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সোমবার খাড়গে অভিযোগ করেছেন, বিজেপি ধর্মের ভিত্তিতে আইন তৈরি করছে। কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমারের সংবিধান সম্পর্কে বক্তব্যের বিরুদ্ধে বিজেপির প্রতিবাদ প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, “বিজেপি ধর্মের ভিত্তিতে আইন তৈরি করছে। আমরা কখনও ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দিইনি।”

খাড়গে আরও বলেছেন, “আজ কোনও কারণ ছাড়াই এই বিষয়টি উত্থাপন করে সরকার তাদের দুর্নীতির মামলাগুলি আড়াল করতে চাইছে। আমাদের কংগ্রেস দল এবং কর্ণাটকের অন্যান্য দলগুলি, সকলেই মিলে ১৯৯৪ সালে শুরু হওয়া সংরক্ষণকে মেনে নিয়েছে। সেই সংরক্ষণ তখন থেকে আছে, আজও চলছে। কিন্তু তাদের সমস্যা কী? তাদের সমস্যা হল আমাদের ৫টি গ্যারান্টি কর্ণাটকের জনগণের কাছে পৌঁছে যাচ্ছে এবং তাই তারা খুবই দুঃখিত যে কংগ্রেসের জনপ্রিয়তা বাড়ছে।”

Releated Posts

বিশ্বের উদ্ভাবন সহযোগী হতে চায় ভারত: পীযূষ গোয়াল

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): উদীয়মান প্রযুক্তির ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা আরও গভীর করে বিশ্বের উদ্ভাবন সহযোগী (ইনোভেশন পার্টনার) হিসেবে…

ByByNews Desk Jun 14, 2026

গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে মৃত্যু দুই এমবিবিএস পড়ুয়ার, ১৭ ঘণ্টা পর উদ্ধার দ্বিতীয় দেহ

গ্বালিয়র, ১৪ জুন (আইএএনএস): দীর্ঘ ১৭ ঘণ্টার উদ্ধার অভিযানের পর মধ্যপ্রদেশের গ্বালিয়রের তিঘরা বাঁধে ডুবে যাওয়া দ্বিতীয় এমবিবিএস…

ByByNews Desk Jun 14, 2026

দীর্ঘক্ষণ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তামিলনাড়ু সরকারকে নিশানা ডিএমকের, অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি

চেন্নাই, ১৪ জুন (আইএএনএস): রাজ্যের বিভিন্ন প্রান্তে দীর্ঘ সময় ধরে চলা বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় তামিলনাড়ুর টিভিকে-নেতৃত্বাধীন সরকারকে তীব্র…

ByByNews Desk Jun 14, 2026

মূল অভিযুক্ত গ্রেপ্তারের পর উগ্রপন্থা-গুপ্তচরবৃত্তি চক্রের তদন্তে জোর মধ্যপ্রদেশ এটিএসের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): কথিত উগ্রপন্থী কার্যকলাপ ও বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগের অভিযোগে তদন্ত আরও জোরদার করেছে মধ্যপ্রদেশের…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top