News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মাদক পাচারের ঘটনায় ১৬২ জন পুরুষ, ৭৯ জন মহিলা গ্রেফতার, বিধানসভায় তথ্য
Image

মাদক পাচারের ঘটনায় ১৬২ জন পুরুষ, ৭৯ জন মহিলা গ্রেফতার, বিধানসভায় তথ্য

আগরতলা: ২৪ মার্চ : মাদক পাচারের বিরুদ্ধে ত্রিপুরা সরকার গত তিন বছরে (২০২২-২০২৪) ৫৪ লক্ষাধিক গ্রাম গাঁজা গাছ, ৮ লক্ষ কিলোগ্রাম শুকনো গাঁজা এবং ৮.৫ লক্ষ কিলোগ্রাম গাঁজার বীজ বাজেয়াপ্ত ও ধ্বংস করে। আজ ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সিপিআইএম বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, বিধায়ক সুদীপ সরকার এবং বিধায়ক নির্মল বিশ্বাস এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণের প্রশ্নের লিখিত জবাবে এমনটাই জনিয়েছেন আইনমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহা।

আইনমন্ত্রী জানিয়েছেন, ২০২৩ সালের মার্চ থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারী পর্যন্ত এনডিপিএস আইন এবং সংশ্লিষ্ট আইনের অধীনে ৯৯টি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গাঁজা পাচারের অভিযোগে ১৬২ জন পুরুষ এবং ৭৯ জন মহিলাকে গ্রেপ্তার করেছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top