News Flash

Image

কমলপুরে মহকুমাভিত্তিক দোল উৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ মার্চ:
কমলপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং কমলপুর নগর পঞ্চায়েতের সহযোগিতায় রবিবার কমলপুর নজরুল ভবনে কমলপুর মহকুমা ভিত্তিক দোল উৎসব অনুষ্ঠিত হয়।

কমলপুর নজরুল ভবনে কমলপুর মহকুমা ভিত্তিক দোল উৎসবের উদ্বোধন করেন দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোদী। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন দুর্গা চৌমুহনী আর ডি ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন সৌমিত্র গ্রুপ, সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য সন্তোষ কুমার দাস, কমিটির সদস্যা অনিতা ভট্টাচার্য্য, কমলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অমৃত দাস প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা। দোল উৎসবকে ঘিরে রবিবার সকালে শহরে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। অনুষ্ঠানে মহকুমার বিভিন্ন সংস্কৃতি সংস্থা কচিকাঁচাদের দিয়ে বিভিন্ন দোল নৃত্য ও গান পরিবেশন করে। অনুষ্ঠানে দোলের গুরুত্ব আরোপ করে বক্তব্য রাখেন উদ্বোধক দুর্গা চৌমুহনী আরডি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ভানু প্রতাপ লোদী এবং অনুষ্ঠানের সভাপতি কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top