News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ‘ধর্ম যার যার ,উৎসব সবার’- বলদাখাল মসজিদে বিধায়কের উপস্থিতিতে ইফতার মাহফিল
Image

‘ধর্ম যার যার ,উৎসব সবার’- বলদাখাল মসজিদে বিধায়কের উপস্থিতিতে ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ:
ধর্ম যার যার ,উৎসব সবার। এই স্লোগানকে সামনে রেখে পশ্চিম চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমুর দেবনাথের উদ্যোগে খয়েরপুর বিধানসভার বিধায়ক রতন চক্রবর্তীর অনুপ্রেরণায় সংখ্যালঘু মোর্চার সভাপতি পাপিয়া জাহানের সহযোগিতায় বলদাখাল মসজিদে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে হিন্দু ভাই-বোনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা মুসলমান ভাইদের পাশে ইফতারে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী।

আগরতলা বলদাখাল জামে মসজিদে ইফতার পার্টিতে এই অনুষ্ঠান থেকে একে অপরকে সহযোগিতা করার পরামর্শ দেন বিধায়ক রতন চক্রবর্তী। প্রতিটি ধর্ম মানুষকে পবিত্র করে। হিন্দুদের যেমন বারো মাসে তেরো পার্বণ, তেমনি মুসলিমরাও এই পবিত্র রমজান মাসের মধ্য দিয়ে নিজেদের পবিত্রতা রক্ষা করেন। ধর্মের নামে বজ্জাতি না করে প্রকৃত শিক্ষায় মানুষকে শিক্ষিত করতে হবে। রবিবার আগরতলার বলদাখাল জামে মসজিদে আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠানে এই কথাগুলো বলেন বিধায়ক রতন চক্রবর্তী।

এদিন বিধায়ক রতন চক্রবর্তী বলদাখাল জামে মসজিদে আয়োজিত ইফতার পার্টি অনুষ্ঠানে পশ্চিম চম্পামুড়া পঞ্চায়েত প্রধান ঝুমুর দেবনাথ , খয়েরপুর বিধানসভা কেন্দ্রের মাইনরিটি মোর্চার মন্ডল প্রেসিডেন্ট পাপিয়া জাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন মসজিদ কমিটির কর্মকর্তা ও এলাকাবাসীদের সম্মুখে আলোচনা করতে গিয়ে উক্ত বার্তা দেওয়ার পাশাপাশি একে অপরের সহযোগিতা করার পরামর্শ দেন বিধায়ক।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top