News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২০২৫ – ২৬ অর্থবছরের বাজেটকে বিজেপি সরকারের প্রতারণার দলিল: কংগ্রেস
Image

২০২৫ – ২৬ অর্থবছরের বাজেটকে বিজেপি সরকারের প্রতারণার দলিল: কংগ্রেস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ মার্চ:
২০২৫ – ২৬ অর্থবছরের বাজেটকে বিজেপি সরকারের প্রতারণার দলিল বলে অভিহিত করলেন প্রদেশ কংগ্রেস প্রবক্তা, প্রবীর চক্রবর্তী। তাঁর কথায়, ২০১৪ সালের পরবর্তী সময়ে কেন্দ্রীয় বাজেট সমূহের ন্যায়, রাজ্য সরকার ২০১৮ সাল থেকে প্রতিবছর যে বাজেট পেশ করে আসছে তা প্রায় সবক্ষেত্রেই নির্বাচনী প্রতিশ্রুতির মত জুমলা, অসত্য তথ্য, গালভরা প্রতিশ্রুতি, শ্রুতি মধুর কিছু প্রকল্প ঘোষণা। পরবর্তী দিনগুলিতে এগুলির অধিকাংশই বাস্তবায়িত হয়নি। আজ সাংবাদিক সম্মেলনে ২০২৫- ২৬ অর্থবছরের রাজ্য বাজেট নিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী।

তিনি বলেন এই বাজেটে শুধুমাত্র সাধারণ জনগণকে প্রতিবারের ন্যায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কোন অংশে এই বাজেট সাধারণ মানুষের হিতে নয়। এই বাজেটে বেশ কিছু তথ্যের অমিল রয়েছে বলেও দাবি করেন তিনি।

তাঁর কথায়, ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩২ হাজার ৪৩০ কোটি ৪০ লক্ষ টাকার বাজেট বিধানসভায় পেশ করা হয়েছে। যা গত বছরের তুলনায় ১৬.৬১ শতাংশ বেশি বলে অর্থমন্ত্রী দাবি করেছেন। যদিও প্রকৃত তথ্য হচ্ছে গত বছরের সংশোধিত বাজেটের তুলনায় বৃদ্ধি মাত্র ৭.২ শতাংশ। বর্তমানে মুদ্রাস্ফীতি ও মূল্যবৃদ্ধির তুলনায় এই বৃদ্ধি একেবারেই সামান্য বলেই দাবি করলেন প্রদেশ কংগ্রেসের প্রবক্তা প্রবীর চক্রবর্তী।

তিনি আরো বলেন, এই বাজেটে রেশন সামগ্রীতে ভর্তুকি দেওয়ার কোন কথা উল্লেখ নেই। এছাড়াও আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, মিড ডে মিল সহ স্কিম ওয়ার্কারদের বেতন বৃদ্ধির কোন বরাদ্দ নেই। বিজেপি সরকারের প্রতারণার দলিল বলেই এই বাজেটকে অভিহিত করেছেন প্রদেশ কংগ্রেস প্রবক্তা। এর বিরুদ্ধে আন্দোলন সংঘটিত করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top