News Flash

  • Home
  • দেশ
  • জেগে উঠল ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাতের পর বাতিল বিমান
Image

জেগে উঠল ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি, অগ্ন্যুৎপাতের পর বাতিল বিমান

জাকার্তা, ২১ মার্চ (হি.স.): জেগে উঠল ইন্দোনেশিয়ার মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরি। শুক্রবার আগ্নেয়গিরি থেকে তিন-তিনবার অগ্ন্যুৎপাত হয়েছে। ইন্দোনেশিয়ার স্থানীয় প্রশাসন ওই আগ্নেয়গিরির আশেপাশের বিপদসীমা এলাকা বাড়িয়েও দিয়েছে। ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে মাউন্ট লেওটোবি লাকি-লাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর অন্তত সাতটি আন্তর্জাতিক বিমান বাতিল করা হয়েছে।

শুক্রবার বালি বিমানবন্দরের এক আধিকারিক জানান, পূর্বাঞ্চলীয় এই আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে বিমান চলাচল বিপর্যস্ত হয় এবং আকাশে আট কিলোমিটার উচ্চতায় কালো ছাই ছড়িয়ে পড়েছে। মাউন্ট লেওটোবি লাকি-লাকি, যা ফ্লোরেস দ্বীপে অবস্থিত ১,৭০৩ মিটার (৫,৫৮৭ ফুট) উচ্চতার একটি দ্বৈত শিখরের আগ্নেয়গিরি, বৃহস্পতিবার রাত ১১:০০ টায় ১১ মিনিট ৯ সেকেন্ড ধরে অগ্ন্যুৎপাত ঘটায়। এর ফলে আগ্নেয়গিরির সতর্কতা স্তর সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করা হয়।

Releated Posts

উত্তরাখণ্ডে মধ্যরাতেই বিলুপ্ত হচ্ছে মাদ্রাসা বোর্ড, ১ জুলাই থেকে দায়িত্ব নেবে নতুন সংস্থা

দেহরাদুন, ৩০ জুন(আইএএনএস) : শিক্ষা নীতিতে বড় পরিবর্তনের পথে হাঁটছে উত্তরাখণ্ড সরকার। মঙ্গলবার মধ্যরাত থেকে রাজ্যের বর্তমান উত্তরাখণ্ড…

ByBySandeep Biswas Jun 30, 2026

‘এক ডাকে অভিষেক’ কর্মসূচির সূচনা, নিগৃহীত তৃণমূল কর্মীদের আইনি সহায়তার উদ্যোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৩০ জুন (আইএএনএস): রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় অভিযুক্ত ও নিগৃহীত তৃণমূল কংগ্রেস কর্মীদের আইনি সহায়তা দিতে ‘এক ডাকে…

ByByNews Desk Jun 30, 2026

অযোধ্যায় গৃহবন্দি কংগ্রেসের অজয় রাই, বিজেপি-কংগ্রেসের তরজা তুঙ্গে

নয়াদিল্লি, ৩০ জুন (আইএএনএস): অযোধ্যায় রামমন্দির দর্শনের নির্ধারিত কর্মসূচির আগে উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই-কে গৃহবন্দি করা হয়েছে…

ByByNews Desk Jun 30, 2026

আদানির ভিঝিঞ্জাম বন্দরে ৪৯ শতাংশ অংশীদারিত্ব কিনতে ১.৩৯৭ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এমএসসি গ্রুপের সহযোগী সংস্থা

আমদাবাদ, ৩০ জুন (আইএএনএস): আদানি বন্দর এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এপিএসইজেড) মঙ্গলবার জানিয়েছে, এমএসসি গ্রুপ-এর কনটেনার টার্মিনাল পরিচালনাকারী…

ByByNews Desk Jun 30, 2026
Scroll to Top