News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার মাটি থেকে কংগ্রেস ও কমিউনিস্টদের ইতিহাস মুছে যাবে : এমডিসি বিদ্যুৎ দেববর্মা
Image

ত্রিপুরার মাটি থেকে কংগ্রেস ও কমিউনিস্টদের ইতিহাস মুছে যাবে : এমডিসি বিদ্যুৎ দেববর্মা

কল্যাণপুর, ২০ মার্চ : ত্রিপুরার মাটি থেকে কংগ্রেস ও কমিউনিস্টদের ইতিহাস মুছে যাবে। আজ বিজেপির কল্যাণপুর জনজাতি মোর্চার অনুষ্ঠানে এমনটাই বলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা।

প্রসঙ্গত, আজ ১৯৮২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত ঘাতক বাহিনীর দ্বারা মৃত ৩৭ জন জনজাতিদের শহীদ স্মরণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানালো বিজেপির কল্যাণপুর জনজাতি মোর্চা। এদিনের অনুষ্ঠানটি কল্যাণপুর এর রজনী সর্দার পাড়া এডিসি ভিলেজের বৈরাগী পাড়া স্কুল মাঠে হয়েছে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম ডি সি বিদ্যুৎ দেববর্মা, ব্লক চেয়ারম্যান সোমেন গোপ, কল্যাণপুর মন্ডল সভাপতি নিতাই বল, খোয়াই জেলা বিজেপির সভাপতি বিনয় দেববর্মা, ব্লক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ইন্দ্রানী দেববর্মা, বিজেপি নেতা পূর্ণেন্দু ভট্টাচাৰ্য, সরস্বতী দেবনাথ ছাড়াও জন জাতি মোর্চার নেতারা। বিধায়ক পিনাকী দাস চৌধুরী রাজ্যের বাইরে থাকায় সভায় উপস্থিত থাকতে পারেন নি।

এদিন এম ডি সি বিদ্যুৎ দেববর্মা বলেন,পূর্বে তিপরা মথা এবং বিজেপিকে ডিসটার্ব করতো কিন্তু এখন দেশের প্রধানমন্ত্রীর বিকাশ মুখী কাজ দেখে তারাও পাশে এসে হাত ধরেছে। তবে বিদ্যুৎ দেববর্মা স্পষ্ট জানান, গ্রেটার তিপ্রাল্যান্ড দিতে পারে একমাত্র ইউনাইটেড ন্যাশন। অন্য কেও না। এদিন বামেদের সমালোচনা করে তিনি বলেন সমাজতন্ত্র কোন দিন প্রতিষ্ঠিত হবে না। ত্রিপুরার মাটি থেকে মুছে যাবে কংগ্রেস ও কমিউনিস্টদের ইতিহাস।

এদিন বিদ্যুৎ দেববর্মা আরও বলেন, রাজ্যের অনেক জায়গাতেই কংগ্রেস কমিউনিস্টরা পৌঁছুতে পারে নি। কিন্তু বিজেপির কাছে দুর্গম বলে কিছু নেই। তিনি বলেন, এখন শুখার মরসুম। কোথায় পানীয় জল, সেচের জলের ঘাটতি, কোথায় বিদ্যুৎ এর সমস্যা সব বিজেপির নখদর্পনে এবং এগুলোর সমাধান করেই উন্নয়নমুখী বিজেপি সরকার এগিয়ে যাচ্ছে। বিদ্যুৎ দেববর্মা বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সবচেয়ে বড় অবদান হচ্ছে সারা রাজ্যে অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন করানো। এখন এমন অবস্থা হয়েছে রাজ্যের কংগ্রেস কমিউনিস্টরা সমালোচনা করার মতো কোন বিষয় খুঁজে পায় না। 

Releated Posts

বিদ্যুতের তার ছিঁড়ে টমটমে আগুন, অল্পেতে রক্ষা চালক-যাত্রী; ক্ষতিপূরণের দাবিতে জাতীয় সড়ক অবরোধ

আগরতলা, ৪ এপ্রিল : বিদ্যুতের তার ছিঁড়ে চলন্ত টমটমের উপর পড়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন চালক…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

কাঠালিয়ার ভবানীপুর সড়কে নিম্নমানের সংস্কারের অভিযোগ, ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ৪ এপ্রিল: দীর্ঘদিনের ভাঙাচোরা অবস্থার পর সংস্কার কাজ শুরু হলেও, কাজের গুণমান নিয়ে তীব্র ক্ষোভ…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

ধর্মনগর উপনির্বাচনে চয়ন ভট্টাচার্যের সমর্থনে জোর প্রচার, ময়দানে বিরজিৎ সিনহা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৪ এপ্রিল: ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনকে সামনে রেখে ক্রমশই চড়ছে রাজনৈতিক উত্তাপ। জয় নিশ্চিত করতে…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে ক্ষোভ, বিধায়ক তোফাজ্জল হোসেনের বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ

আগরতলা, ৪ এপ্রিল: সোনামুড়া মহকুমার অন্তর্গত ময়নামা গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বেহাল রাস্তা ও তীব্র…

ByByTaniya Chakraborty Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top