News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপ্রাসাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে তিপরা মথার সঙ্গে, তাদের ভোট এক, সমর্থনও এক: প্রদ্যোত
Image

তিপ্রাসাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে তিপরা মথার সঙ্গে, তাদের ভোট এক, সমর্থনও এক: প্রদ্যোত

আগরতলা, ১১ ডিসেম্বর: তিপ্রাসাদের সম্পূর্ণ সমর্থন রয়েছে তিপরা মথার সঙ্গে। তাদের ভোটও এক, সমর্থনও এক। টাকার বিনিময়ে যদি কেউ মনে করে থাকে তিপ্রাসাদের ব্যবহার করবে, সেটি সম্ভব নয়। আজ মির্জা কাঠালিয়ায়  এক যোগদান সভায় এমনটাই জানিয়েছেন প্রদ্যোত কিশোর দেববর্মন। এদিনের যোগদান সভায় আনুষ্ঠানিকভাবে ১৯৭৫ জন ভোটার তিপরা মথায় যোগদান করেছেন বলে জানিয়েছেন তিনি।

প্রদ্যোত আরো বলেন, জনজাতিদের জন্য কাজ না করে তাদের সমর্থনের আশা কোনোভাবেই সম্ভব নয়। জনজাতিদের উন্নয়নে কাজ করলেই তারা জনজাতিদের সমর্থন পাবে। কিন্তু বর্তমান সময়ে কোন রাজনৈতিক দলই জনজাতিদের উন্নয়নে কাজ করছে না। রাজনৈতিক ময়দানে কংগ্রেসের কোন অস্তিত্ব নেই। সিপিএম ও নিজেদের গণ্ডিতে ঢুকে গেছে। স্থানীয় বিজেপি নেতৃত্বরা কিছুটা আলোরণ তৈরি করতে চাইলেও জনজাতিদের উন্নয়নে কোন কাজ না করে জনজাতিদের সমর্থন কোনোভাবেই মিলবে না। টাকার বিনিময়ে জনজাতিদের যদি মনে করা হয় দমিয়ে রাখা হবে সেটি সম্ভব নয়।

তিনি আরো বলেন, একটি বিধানসভায় এলাকায় এই বিপুল পরিমাণে যোগদান থেকেই ধারণা করা যাচ্ছে আসল অর্থে তিপ্রাসাদের সমর্থন রয়েছে তিপরা মথার সঙ্গেই। এছাড়াও, গত বিধানসভা নির্বাচনে মথার সমর্থন ছাড়া বিজেপির ক্ষমতায় ফিরে আসত না একথাও অকপটে স্বীকার করেন তিনি। বেশ কিছু ক্ষেত্রে বিজেপির সঙ্গে মতের অমিল থাকতেই পারে, ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের ফলে তিপ্রা মথা নিজেদের রাজনৈতিক অস্তিত্ব হারায়নি। বিজেপির অন্দরে কিছু নেতৃত্ব রয়েছেন যারা টিকিটের লোভে টাকা কামানোর জন্য ভিন্ন রাজনীতি করতে চাইছে। কিন্তু বিজেপির আসল নেতৃত্বরা ভালো করেই জানেন, তিপ্রাসাদের সমর্থন মথার সঙ্গে রয়েছে, দাবি তাঁর। 

Releated Posts

গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: শিশু বিহার স্কুলের মতো গুণমান বজায় রেখে গড়ে তোলা হবে ক্ষেত্রমোহন স্কুল। ইংলিশ মিডিয়াম সহ…

ByByReshmi Debnath Oct 3, 2026

সরকারি পরিষেবা ও উন্নয়নমূলক প্রকল্প মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে ‘সেবা জ্যোতি যাত্রা’: সুশান্ত চৌধুরী

আগরতলা, ৩ অক্টোবর: রাজ্যের মানুষের কাছে সরকারি পরিষেবা, জনকল্যাণমূলক প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচির সুবিধা আরও সহজে পৌঁছে দেওয়ার…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

বার কাউন্সিলের জয় গণতন্ত্রের জন্য গুরুত্বপূর্ণ, আগামী দিনের জন্য এখান থেকেই ‘কিকস্টার্ট’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ অক্টোবর: বার কাউন্সিল নির্বাচনে বিজেপি প্যানেলের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। এই…

ByByReshmi Debnath Oct 3, 2026

পুরসভা নির্বাচনে গণতন্ত্র ও জবাবদিহিমূলক প্রশাসনের দাবি তুলবে সিপিআইএম : জিতেন্দ্র

আগরতলা, ৩ অক্টোবর: আসন্ন পুরসভা নির্বাচনে সামনে রেখে গণতন্ত্র, নাগরিক পরিষেবা এবং জবাবদিহিমূলক প্রশাসনের দাবিকে সামনে রেখে মানুষের…

ByByTaniya Chakraborty Oct 3, 2026
Scroll to Top