News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে বিকৃত করা হল আকবর রোডের সাইনবোর্ড, ছড়ালো চাঞ্চল্য
Image

দিল্লিতে বিকৃত করা হল আকবর রোডের সাইনবোর্ড, ছড়ালো চাঞ্চল্য

নয়াদিল্লি, ২০ মার্চ (হি.স.): রাজধানী দিল্লিতে বিকৃত করা হল আকবর রোডের সাইনবোর্ড। বুধবার রাতের অন্ধকারে কালো কালি দিয়ে আকবর রোডের সাইনবোর্ড বিকৃত করা হয়। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে। আকবর রোডের সাইনবোর্ড যে বিকৃত করেছে সে হিন্দু রাষ্ট্র নবনির্মাণ সেনার সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে।

একটি ভিডিওতে দেখা গিয়েছে, অমিত রাঠোর নামে ওই ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম পেজে নিজেকে হিন্দু রাষ্ট্র নবনির্মাণ সেনার জাতীয় সভাপতি ওরফে প্রতিষ্ঠাতা বলেও দাবি করেছে। এই বিষয়ে পুলিশের বক্তব্য এখনও পাওয়া যায়নি। দিল্লি পুলিশের কাছে অমিত রাঠোর দাবি করেছে, দিল্লির কাশ্মীর গেট আইএসবিটিতে মহারাণা প্রতাপের মূর্তি ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

Releated Posts

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top