News Flash

Image

চুরি যাওয়া স্বর্ণালঙ্কার উদ্ধার, আটক চোর

আগরতলা, ১৯ মার্চ : বিল্ডিংয়ের কাজ করতে গিয়ে মালিকের ঘর থেকে স্বর্ণালঙ্কার এবং টাকা নিয়ে পালিয়ে যায় শ্রমিক। আমতলী থানার পুলিশ পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া বিভিন্ন স্বর্ণালঙ্কার, নগদ টাকা সহ কুখ্যাত চোরকে জালে তুলতে সক্ষম হয়েছে।

আমতলী থানার সেকেন্ড অফিসার মৃণাল পাল জানিয়েছেন, গত ২৩ মার্চ মধুপুর এলাকাস্থিত রিথন মিয়া বাড়িতে বিল্ডিংয়ের কাজ করতে গিয়েছিলেন লিটন দেব নামে এক ছেলে। পরবর্তী সময়ে মালিকের ঘর থেকে স্বর্ণালঙ্কার এবং টাকা নিয়ে পালিয়ে গিয়েছিল সে। পরবর্তী সময়ে ওই দোকানের মালিক আমতলী থানায় মামলা দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছিল। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কমলপুর থেকে তাকে আটক করে পুলিশ। তাকে থানায় নিয়ে গিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালালে চুরি করার বিষয়টি স্বীকার করেন। তার কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিন তিনি আরও বলেন, ওই চুরির টাকা দিয়ে সে একটি টিভি কিনেছিল। সেই টিভিও বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাকে পুলিশ রিমান্ড চেয়ে তাদের আদালতে তোলা হবে।

Releated Posts

ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jun 18, 2026

মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা

আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির  প্রদেশ সভাপতি…

ByByReshmi Debnath Jun 18, 2026

ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭–২৯ জুন নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে, কৃষিমন্ত্রীর সভাপতিত্বে পর্যালোচনা সভা 

আগরতলা, ১৮ জুন:  ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল ২০২৬ আগামী ২৭ থেকে ২৯ জুন নয়াদিল্লির মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে…

ByByReshmi Debnath Jun 18, 2026

ভারতের সঙ্গে কাজ করুন, সবার জন্য উন্নয়ন নিশ্চিত করুন: বিশ্ব ব্যবসা ও উদ্ভাবকদের আহ্বান প্রধানমন্ত্রীর

প্যারিস, ১৮ জুন (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিশ্বব্যাপী ব্যবসা প্রতিষ্ঠান, উদ্ভাবক এবং স্টার্টআপগুলিকে ভারতের সঙ্গে অংশীদারিত্ব গড়ে…

ByBySandeep Biswas Jun 18, 2026
Scroll to Top