News Flash

  • Home
  • বিদেশ
  • সুনীতাদের পৃথিবীতে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প, বিঁধলেন বাইডেনকেও
Image

সুনীতাদের পৃথিবীতে ফেরানোর কৃতিত্ব নিলেন ট্রাম্প, বিঁধলেন বাইডেনকেও

ওয়াশিংটন, ১৯ মার্চ (হি.স.): সুনীতা উইলিয়ামসদের মহাকাশ থেকে ফিরিয়ে আনবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আর সেই প্রতিশ্রুতি তিনি রক্ষাও করেছেন। সুনীতা এবং বুচ উইলমোর পৃথিবীর বুকে নামার পর এমনই প্রতিক্রিয়া দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই নভশ্চরকে পৃথিবীতে ফেরানোর ব্যাপারে কৃতিত্ব নিলেন তিনি, পাশাপাশি জো বাইডেনকেও কটাক্ষ করেছেন।

হোয়াইট হাউসের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়, ‘‘মহাকাশে আটকে থাকা সুনীতা উইলিয়ামসদের ফিরিয়ে আনা হল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে।’’ একই সঙ্গে প্রাক্তন প্রেসিডেন্ট বাইডেনকে কটাক্ষ করতেও ছাড়লেন না ট্রাম্প। তিনি জানান, ‘‘বাইডেন তাঁদের (সুনীতা এবং বুচ) ফিরিয়ে আনতে পারেননি। ইলন মাস্ককে অনুরোধ করেছিলাম ওঁদের ফিরিয়ে আনতে হবে। সুনীতারা ফিরেছেন। ওঁদের এখন সুস্থ হতে হবে। সুস্থ হয়ে উঠলে হোয়াইট হাউসের ওভাল অফিসে আমন্ত্রণ জানানো হবে।’’

—————

Releated Posts

শিক্ষায় দুর্বল ফল, অর্থাভাব ও রাজনীতিকরণ: শিশুদের জন্য ব্যর্থ হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

ঢাকা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): সক্ষমতা ও চরিত্র গঠনের হাতিয়ার হিসেবে শিক্ষাকে কার্যকরভাবে কাজে লাগাতে বাংলাদেশ অনেকটাই ব্যর্থ হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

নিরাপত্তা পরিষদে ভারতের ২০২৮-২৯ মেয়াদের প্রার্থিতায় শান্তিরক্ষা অগ্রাধিকার: পি হরিশ

রাষ্ট্রসংঘ, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৮-২৯ মেয়াদে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদের জন্য ভারতের প্রার্থিতায় শান্তিরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে…

ByByNews Desk Sep 19, 2026

ফিলিপাইনে স্কুলে গুলি, নিহত ৩, আহত ৬

ম্যানিলা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): ফিলিপাইনের দক্ষিণ কোতাবাতো প্রদেশের বাঙ্গা শহরের বাঙ্গা ন্যাশনাল হাই স্কুলে গুলিচালনার ঘটনায় অন্তত তিনজন নিহত…

ByBySandeep Biswas Sep 18, 2026

বাংলাদেশে গ্যাস সংকটে বাড়ছে ঢাকাবাসীর খরচ, দীর্ঘস্থায়ী ঘাটতিতে নিত্যদিনের দুর্ভোগ

ঢাকা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে তীব্র গ্যাস সংকটের জেরে ঢাকার বিভিন্ন এলাকার বাসিন্দারা গত দুই থেকে তিন মাস…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top