News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উত্তর জেলা সফরে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা
Image

উত্তর জেলা সফরে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ মার্চ:
দুদিনের উত্তরজেলা সফরে এসে বিভিন্ন মন্ডলে সাংগঠনিক সভা করছেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। উত্তর জেলার বাগবাসা মন্ডলে সাংগঠনিক বৈঠকের পর মঙ্গলবার ৫৪নং কদমতলা-কুর্তি মন্ডলে সাংগঠনিক বৈঠক করলেন দুই নং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা। এদিন দুপুর সাড়ে বারোটায় কদমতলা চন্দ্রকলা টাউন হলে অনুষ্ঠিত হয় সাংগঠনিক বৈঠক।

বৈঠকে প্রাক্তন সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা সভাপতি কাজল দাস, সহ সভাপতি করুনাময় নাথ,কদমতলা-কুর্তি মন্ডলের মন্ডল সভাপতি বিমল পুরকায়স্থ সহ অন্যান্যরা।

সভায় স্বাগত বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি বলেন, ধীরে ধীরে কদমতলা-কুর্তি বিধানসভা থেকে বিরোধীরা মুছে যাচ্ছে। কিছুদিনের মধ্যে এই বিধানসভায় দুটি বিরোধী গ্রাম পঞ্চায়েতও বিজেপি দলের অনুকূলে আসবে।তাছাড়া আগামী দিনে আরো বিরোধী পঞ্চায়েত বিজেপি দল দখল নেবে।

অপরদিকে, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা বলেন, বর্তমানে তিনি রাজ্য কমিটির কোর কমিটির সদস্য হিসেবে বিভিন্ন মন্ডলে সাংগঠনিক বৈঠক করছেন। মূলতঃ দলকে মজবুত ও শক্তিশালী করতেই এই সাংগঠনিক বৈঠক। তিনি আশাবাদী আগামী বিধানসভা নির্বাচনে উত্তর জেলার ছয়টি বিধানসভা থেকে কমপক্ষে পাঁচটি বিধানসভায় বিজেপি দলের প্রার্থীরা জয়ী হবেন।

তিনি আরো বলেন,২০২৩ বিধানসভা নির্বাচনে অল্প ভোটে হেরে যাওয়া কদমতলা-কুর্তি বিধানসভার বর্তমান পরিস্থিতি অনেকটাই ভালো বলে তিনি জানান।তাছাড়া এই বিধানসভায় প্রায় বাইশ হাজার সংখ্যালঘু ভোটার।সেক্ষেত্রে সেদিকেও নজর রয়েছে প্রদেশ নেতৃত্বের। পাশপাশি এদিনের বৈঠকে মন্ডলের উদ্যোগে চুরাইবাড়ি এলাকার পূজা পাল নামের রাজ্যস্তরীয় এক মহিলা ক্রিকেটারকে সংবর্ধনা প্রদান করা হয়।

Releated Posts

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top