News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা বর্ডার গুলচক্কর লাইট হাউজ ফ্ল্যাটের জন্য বিক্ষোভ, অবিলম্বে ঘর দেওয়ার দাবি গ্রাহকদের
Image

আগরতলা বর্ডার গুলচক্কর লাইট হাউজ ফ্ল্যাটের জন্য বিক্ষোভ, অবিলম্বে ঘর দেওয়ার দাবি গ্রাহকদের

আগরতলা, ১৮ মার্চ: আগরতলা বর্ডার গুলচক্কর স্থিত লাইট হাউজের ফ্ল্যাট এখনও না পাওয়ায় আজ রাজ্যের বিভিন্ন জেলায় থেকে আসা গ্রাহকরা টুডা অফিসে বিক্ষোভ প্রদর্শন করেছেন।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, ২০২২ সালে তাদের ঘর দেওয়া কথা ছিল, কিন্তু আজও সেই প্রতিশ্রুতি পূর্ণ হয়নি। তারা জানান, টুডা অফিসে দুই-তিন কিস্তিতে টাকা দেওয়া সত্ত্বেও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

গ্রাহকরা তাদের দাবিতে বলেন, লাইট হাউজের ফ্ল্যাটের জন্য সরকারকে দেওয়া টাকা ফেরত চাই, নতুবা অতিসত্বর আমাদের বাড়ির ব্যবস্থা করতে হবে। এই বিষয়ে তারা রাজ্যের জয়েন্ট সেক্রেটারির সঙ্গে সাক্ষাৎ করেন এবং মুখ্যমন্ত্রীর কাছে বিনম্র আবেদন জানান যে, সমস্যাটির সঠিক সুরাহা করার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।

বিক্ষোভকারীরা দীর্ঘ সময় ধরে কোন পদক্ষেপ না নেওয়ায় হতাশ ও ক্ষুব্ধ। তাদের আশা, মুখ্যমন্ত্রী শীঘ্রই সমস্যার সমাধান করবেন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার…

ByByReshmi Debnath Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top