News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী রতন লাল নাথ
Image

রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে সরকার: কৃষি মন্ত্রী রতন লাল নাথ

উদয়পুর, ১৬ মার্চ: আজ উদয়পুর মহকুমার আঠারভোলা এডিসি এলাকায় একটি গ্রামীন মার্কেট স্টলের ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজ্যের কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

রবিবার সকালে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, রাজ্য সরকার কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তিনি আরো বলেন, একটা সময় ছিল যখন কৃষকরা কৃষি সামগ্রীর অভাবে কৃষি কাজ করতে পারত না। তবে বর্তমান সরকার কৃষকদের জন্য কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে, যাতে তারা উন্নত প্রযুক্তি ব্যবহার করে তাদের উৎপাদন বৃদ্ধি করতে পারে। পাশাপাশি, কৃষকদের আয় বৃদ্ধি করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নত করতে সরকার কাজ করে যাচ্ছে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top