News Flash

  • Home
  • প্রধান খবর
  • আরএসএস-এর চেয়ে বড় ‘স্বয়ংসেবী সংঘ’ পৃথিবীতে আর নেই : প্রধানমন্ত্রী
Image

আরএসএস-এর চেয়ে বড় ‘স্বয়ংসেবী সংঘ’ পৃথিবীতে আর নেই : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৬ মার্চ (হি.স.): আরএসএস-এর চেয়ে বড় ‘স্বয়ংসেবী সঙ্ঘ’ পৃথিবীতে আর নেই। এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে, আমি আরএসএসের মতো একটি সম্মানিত সংগঠনের কাছ থেকে জীবনের সারমর্ম এবং মূল্যবোধ শিখেছি। আমি একটি উদ্দেশ্যপূর্ণ জীবন পেয়েছি।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎকার নিয়েছিলেন প্রখ্যাত কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক এবং পডকাস্টার লেক্স ফ্রিডম্যান। রবিবার বিকেলে মুক্তি পায় তিন ঘণ্টার সেই পডকাস্ট। এই পডকাস্ট-এ লেক্স ফ্রিডম্যানের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ছোটবেলায় আরএসএসের শাখায় যোগ দিতে সবসময়ই ভালো লাগত। আমার সবসময় একটাই লক্ষ্য ছিল, দেশের কাজে নিয়োজিত হওয়া। ‘সঙ্ঘ’ (আরএসএস) আমাকে এটাই শিখিয়েছে। এই বছর আরএসএস ১০০ বছর পূর্ণ করছে। আরএসএসের চেয়ে বড় ‘স্বয়ংসেবী সঙ্ঘ’ পৃথিবীতে আর নেই। আরএসএস-কে বোঝা সহজ কাজ নয়, এর কার্যকারিতা বুঝতে হবে। আরএসএস শেখায় দেশই সবকিছু এবং সমাজসেবাই ঈশ্বরের সেবা।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমাদের বৈদিক সাধক এবং স্বামী বিবেকানন্দ যে শিক্ষা দিয়েছেন, সঙ্ঘও সেই শিক্ষা দেয়। আরএসএস-এর কিছু সদস্য শিক্ষাক্ষেত্রে বিপ্লব আনার জন্য ‘বিদ্যা ভারতী’ নামে একটি সংগঠন চালু করেছিলেন। তারা সারা দেশে ৭০০০০ স্কুল পরিচালনা করে, ৩০ লক্ষ শিক্ষার্থী একই সময়ে স্কুলে পড়াশোনা করে।”

Releated Posts

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026

ভারতের নেতৃত্বে বড় কূটনৈতিক সাফল্য, ব্রিকস দেশগুলির যৌথ বিবৃতিতে ঐকমত্য

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সদস্য দেশগুলির মধ্যে তীব্র ভূ-রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও ‘বড় কূটনৈতিক সাফল্য’ হিসেবে ব্রিকসের যৌথ…

ByByNews Desk Sep 12, 2026

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top