News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের আয়োজিত সাংগঠনিক বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের আয়োজিত সাংগঠনিক বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৬ মার্চ: কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের মানিক বাজারের অন্তর্গত, তুই থামপুই এবং রুপা ছড়া এলাকায় এক সাংগঠনিক বৈঠকে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বদলীয় নেতা-কর্মী এবং সমর্থকরা।

বৈঠকে মন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের জাতি, উপজাতি ও সাধারণ মানুষদের জন্য সিপিআইএম এবং কংগ্রেস কোনো কার্যকরী কাজ করেনি। যেগুলো হয়েছে, তা শুধুমাত্র সিপিআইএম এবং কংগ্রেসের পরিবারের সদস্যদেরই লাভের মধ্যে এসেছে।

তিনি আরও বলেন, এই বৈঠকে প্রধান বিষয় ছিল কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রে বিজেপিকে শক্তিশালী করার জন্য কিভাবে সংগঠনকে আরো কার্যকরী করা যায় এবং দলের শক্তি বৃদ্ধির জন্য কর্মসূচি গ্রহণ করা হয়।

এছাড়া, মন্ত্রী বলেন যে, আগামী দিনে বিজেপির নেতৃত্বে কৃষ্ণপুর কেন্দ্রে আরও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়িত হবে, এবং সিপিআইএম-কংগ্রেসের ভুল নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করা হবে।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top