News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভগৎ সিং এর ৯৫ তম প্রয়াণ দিবসে রক্তদান শিবির অনুষ্ঠিত
Image

ভগৎ সিং এর ৯৫ তম প্রয়াণ দিবসে রক্তদান শিবির অনুষ্ঠিত

আগরতলা, ১৬ মার্চ: বিপ্লবী ভগৎ সিং এর ৯৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ ডিওয়াইএফআই মোহনপুর বিভাগের উদ্যোগে বামুটিয়া কালি বাজারে সিপিএম কার্যালয়ে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সিপিএম পলিটবুরোর সদস্য মানিক সরকার।

উদ্বোধনী ভাষণে মানিক সরকার রক্তদানের উদ্যোগের প্রশংসা করেন এবং রক্তদাতাদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “এটি একটি মহতী উদ্যোগ, যা মানবতার সেবা করে।”

এছাড়া, রাজ্যের স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থার খারাপ অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। সরকারের প্রতি ক্ষোভ জানিয়ে বলেন, “স্বাস্থ্য এবং শিক্ষা খাতে শ্রীহীনতা দৃশ্যমান। সরকারের উচিত এই ক্ষেত্রে আরো নজরদারি প্রদান করা।”

এদিনের রক্তদান শিবিরে বহু যুবক-যুবতী অংশগ্রহণ করেন। শিবিরটি সুষ্ঠুভাবে পরিচালিত হয় এবং রক্ত সংগ্রহ করা হয়।

Releated Posts

মতপার্থক্য যেন বিবাদে পরিণত না হয়: ভারত-চীন সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী মোদী ও শি জিনপিং

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর(আইএএনএস): ভারত ও চিনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতিকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও…

ByBySandeep Biswas Sep 12, 2026

সমাজের দুর্বল, অসহায় ও পিছিয়েপড়া মানুষের কল্যাণে কাজ করার মধ্যেই জীবনের প্রকৃত সার্থকতা নিহিত রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর : স্বেচ্ছা রক্তদান মানুষের সেবা করার এক মহৎ ও পবিত্র মাধ্যম। একজন মানুষের স্বেচ্ছায় দান…

ByByNews Desk Sep 12, 2026

আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর গ্রাম, আত্মনির্ভর ত্রিপুরা: কৃষিমন্ত্রী

আগরতলা, ১২ সেপ্টেম্বর: গবেষণার মাধ্যমে ত্রিপুরার কৃষিক্ষেত্রের সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে রাজ্যের মাটিতেই। কৃষিকে শুধুমাত্র একটি…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

চলন্ত ট্রেন থেকে পড়ে রেলের ধাক্কায় গুরুতর আহত যুবক, চাঞ্চল্য

তেলিয়ামুড়া, ১২ সেপ্টেম্বর: রেলে যাতায়াতের সময় চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে রেলের ধাক্কায় গুরুতর আহত হলেন ৩২ বছরের…

ByByTaniya Chakraborty Sep 12, 2026
Scroll to Top