News Flash

  • Home
  • খেলা
  • কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ: মাঠে নেমেই মেসি জেতালেন মায়ামিকে
Image

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপ: মাঠে নেমেই মেসি জেতালেন মায়ামিকে

কিংস্টন, ১৪ মার্চ(হি.স.):শুক্রবার সকালে ক্যাভালিয়েরের বিপক্ষে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোর দ্বিতীয় লেগে তিনটে ম্যাচ না খেলা মেসি নামলেন এবং মায়ামিকে জেতালেন। সেই সঙ্গে তার দলকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে দিলেন।

প্রথমবার জ্যামাইকায় খেলতে যাওয়া মেসি কিন্তু দর্শকদের হতাশ করেননি। তিনি অবশ্য ম্যাচের প্রথম একাদশে ছিলেন না। দ্বিতীয় হাফে বন্ধু সুয়ারেজের বদলি হিসেবেই মাঠে নামেন। এবং একটি গোল করেন ম্যাচে বাড়ানো সময়ের দ্বিতীয় মিনিটে। এই গোলের পর মায়ামির হয়ে মেসির গোল হয়ে গেল ৩৭টি। আর মেসির কেরিয়ারে এটি ৮৫৩তম গোল।

ম্যাচের প্রথম গোলটি অবশ্য এসেছে সুয়ারেজের পা থেকে ৩৭ মিনিটে পেনাল্টি থেকে। ফলে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটে পৌঁছে গেলেন মেসিরা।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top