News Flash

  • Home
  • দেশ
  • আইফার নামে জনগণের অর্থ খরচ করা হয়েছে : টিকারাম জুললি
Image

আইফার নামে জনগণের অর্থ খরচ করা হয়েছে : টিকারাম জুললি

জয়পুর, ১৩ মার্চ (হি.স.): রাজস্থানে আইফা আয়োজনের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস বিধায়ক তথা রাজস্থান বিধানসভার বিরোধী দলনেতা টিকারাম জুললি। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, আইফার নামে জনগণের ১০০ কোটি টাকারও বেশি অর্থ ব্যয় করা হয়েছে। টিকারাম আরও বলেছেন, “আপনি যদি হোর্ডিংগুলো দেখে থাকেন, তাহলে এটা কেবল আইফার প্রচার ছিল, রাজস্থানের নয়। এখানে কি কোন বড় অভিনেতা এসেছিলেন? যারা অভিনেতারা এসেছিলেন তারা কি কোনও পর্যটনস্থলে গিয়েছিলেন? এতে কি রাজস্থানের লাভ হবে?”

টিকারাম আরও বলেছেন, “একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র অনুসারে, জনসাধারণের টাকা খরচ করা হয়েছে। আমি রাজ্য সরকারকে অনুরোধ করছি, আইফার জন্য কত টাকা খরচ হয়েছে তা জনসাধারণকে জানাতে। এটা কি রাজস্থানের জন্য কোনও লাভজনক ছিল, নাকি শুধুমাত্র কিছু লোকের জন্য গান এবং নাচ দেখার জন্য ছিল?”

Releated Posts

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026

‘ঝুঠ কি গুঞ্জ’ প্রতিধ্বনিত হল না ডিইউ-তে, ডুসু নির্বাচনে এবিভিপির বড় জয়

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)-র বড় জয়কে কেন্দ্র…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top