News Flash

  • Home
  • দেশ
  • গ্যাস পাইপলাইনে লিকেজে থেকে আগুন, আন্ধেরিতে আহত ৩ জন
Image

গ্যাস পাইপলাইনে লিকেজে থেকে আগুন, আন্ধেরিতে আহত ৩ জন

মুম্বই, ৯ মার্চ (হি.স.): গ্যাস পাইপলাইনে লিকেজ থেকে আগুন লাগল মুম্বইয়ের আন্ধেরির মারোল এলাকায়। আগুনের লেলিহান শিখায় একটি গাড়ি, বাইক ও রিক্সা পুড়ে ছাই হয়ে গিয়েছে। এই অগ্নিকাণ্ডে ৩ জন আহত হয়েছেন। আহতদের নিকটবর্তী ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এডিএফও এস কে সাওয়ান্ত বলেছেন, শনিবার রাত ১২.৩০ মিনিট নাগাদ আমরা আগুন লাগার বিষয়ে জানতে পারি। যে স্থানে ঘটনাটি ঘটেছে, এখানে বিএমসি-র কাজ চলছে। এই ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।”

শনিবার রাত সাড়ে বারোটা নাগাদ আন্ধেরি (পূর্ব) এলাকার তক্ষশীলার একটি গুরুদ্বারের কাছে শের-ই-পাঞ্জাব সোসাইটির রাস্তার মাঝখান দিয়ে যাওয়া মহানগর গ্যাস লিমিটেডের পাইপলাইনে লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। এই আগুনের ঘটনায় ৩ জন আহত হয়েছেন। এছাড়াও একটি গাড়ি, একটি বাইক ও একটি রিক্সা পুড়ে ছাই হয়ে গিয়েছে। রবিবার ভোররাত ১.৩৪ মিনিটের মধ্যেই আগুন নিভিয়ে ফেলে দমকল।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে সিআইডির তল্লাশি, কালীঘাটের তৃণমূল কার্যালয়েও অভিযান

কলকাতা, ৯ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) মঙ্গলবার একযোগে কলকাতার কালীঘাট ও ক্যামাক স্ট্রিটে তল্লাশি…

ByByNews Desk Jun 9, 2026

উজ্জ্বলা প্রকল্পে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডার কমানোয় কেন্দ্রকে নিশানা বিরোধীদের, ‘অন্ধকার প্রকল্প’ নাম দেওয়ার কটাক্ষ

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার (পিএমইউওয়াই) আওতায় বছরে ভর্তুকিযুক্ত এলপিজি সিলিন্ডারের সংখ্যা ৯ থেকে কমিয়ে ৪-এ…

ByByNews Desk Jun 9, 2026

দেবেগৌড়ার রাজ্যসভা মনোনয়ন ইস্যুতে কংগ্রেসের ‘কুমিরের কান্না’: কর্নাটক বিজেপি সভাপতি বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ৯ জুন (আইএএনএস): প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেবেগৌড়াকে রাজ্যসভার মনোনয়নের জন্য বিবেচনা না করার প্রসঙ্গে কংগ্রেস নেতাদের মন্তব্যকে…

ByByNews Desk Jun 9, 2026

কোচিং সেন্টারে গুলিচালনার মামলায় খান স্যারের গ্রেফতারিতে স্থগিতাদেশ, বড় স্বস্তি পাটনা আদালতের

পাটনা, ৯ জুন (আইএএনএস): কোচিং সেন্টারে গুলিচালনার ঘটনায় দায়ের হওয়া মামলায় জনপ্রিয় শিক্ষক ফয়সাল খান তথা ‘খান স্যার’-কে…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top