News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তকসাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে রোগীর পরিবার থেকে অবৈধভাবে টাকা আত্মসাতের অভিযোগ
Image

তকসাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মীর বিরুদ্ধে রোগীর পরিবার থেকে অবৈধভাবে টাকা আত্মসাতের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, মেলাঘর, ৯ মার্চ:
এবার মেলাঘর থানাধীন তকসাপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কতিপয় কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন স্থানীয় জনতা। তাদের অভিযোগ স্বাস্থ্যকেন্দ্রের কতিপয় কর্মী রক্ত পরীক্ষার নামে স্যাম্পল সংগ্রহ করে রোগীর কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন।

অভিযোগ যে মেলাঘর থানাধীন তক্সাপাড়া এলাকার এক ব্যক্তি নিজেকে ল্যাব টেকনেশিয়ান পরিচয় দিয়ে রোগীদের নিকট থেকে রক্ত সংগ্রহ করে তা পরীক্ষা করার নামে হাতিয়ে নিচ্ছেন অর্থ। যা রোগীদের জীবনে অনেকটাই ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন স্থানীয় জনগণ। তাদের অভিযোগ এই দালাল যুবককে সরাসরি সহায়তা করছে তক্সাপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের এক চিকিৎসক। সেই দালাল যুবকের নাম নগেন্দ্র দেববর্মা।

স্থানীয় সূত্রের খবর, নগেন্দ্র দীর্ঘদিন যাবত এক পর্যায়ে বেআইনিভাবে হাসপাতালে আগত রোগীদের নিকট থেকে রক্ত সংগ্রহ করছে। কিন্তু সে ল্যাব টেকনিশিয়ান নয়, তারপরও সে কি করে রক্ত পরীক্ষার স্যাম্পল সংগ্রহ করছেন তা নিয়ে হাসপাতাল চত্বরে শুরু হয়েছে জোর গুঞ্জন। উল্লেখ্য , রক্তপরীক্ষা করার জন্য কমপক্ষে ল্যাব টেকনেশিয়ান সার্টিফিকেটের প্রয়োজন। জানা গেছে, নগেন্দ্র দেববর্মার শিক্ষাগত যোগ্যতা মাত্র মাধ্যমিক পাশ। কিন্তু তারপরও কি করে সে হাসপাতাল চত্বর থেকে রোগীদের রক্ত সংগ্রহ করছে? বিষয়টি নিয়ে স্থানীয় জনগণের মধ্যে দেখা দিয়েছে তীব্র বিক্ষোভ। এই বিষয়ে অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় জনতা।

Releated Posts

নাগাল্যান্ডের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টার সঙ্গে বৈঠকে মন্ত্রী রতন লাল নাথ, আন্তঃরাজ্য সহযোগিতা জোরদারে গুরুত্ব

আগরতলা, ২৩ জুন: নাগাল্যান্ড সরকারের নবায়নযোগ্য শক্তি বিষয়ক উপদেষ্টা ইঞ্জিনিয়ার পিক্টো শোহে-র সঙ্গে সাক্ষাৎকারে মিলিত হলেন মন্ত্রী রতন…

ByByReshmi Debnath Jun 24, 2026

রাজ্যের খেলোয়াড়দের জন্য উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে রাজ্য সরকার: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: সুস্থ দেহ, মন গড়তে হলে অবশ্যই যুব সমাজকে খেলাধুলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকতে…

ByByReshmi Debnath Jun 24, 2026

শিশুদের সুস্বাস্থ্যের অধিকারী করতে রাজ্য সরকার বিভিন্ন কর্মসূচি রূপায়ণ করছে: মেয়র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: আগরতলা পুরনিগম এলাকায় স্টপ ডায়ারিয়া ক্যাম্পেইন ২০২৬ এর আজ আনুষ্ঠানিক সূচনা করেন পুরনিগমের…

ByByReshmi Debnath Jun 24, 2026

কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে দুগ্ধ শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুন: রাজ্য সরকার দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে। পাশাপাশি…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top