News Flash

  • Home
  • খেলা
  • নতুন উদ্যোগ, আমেরিকার বিশ্বকাপ ফাইনালে থাকছে অভিনব চমক
Image

নতুন উদ্যোগ, আমেরিকার বিশ্বকাপ ফাইনালে থাকছে অভিনব চমক

জুরিখ, ৬ মার্চ (হি.স.): ১৯ জুলাই, ২০২৬, আমেরিকার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে হবে ফিফা বিশ্বকাপের ফাইনাল।

এই ফাইনালে দর্শকদের জন্য থাকছে বিশেষ চমক। আর তা হল সুপার বোলের আদলে জমকালো হাফটাইম শো! এই অনন্য সাংস্কৃতিক আয়োজন বিশ্বকাপের ইতিহাসে প্রথম। এই বিশেষ চমকের ঘোষণা বুধবার রাতে করেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো।

এই বিশেষ শো প্রযোজনা করবেন বিশ্বখ্যাত ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের লিড সিঙ্গার ক্রিস মার্টিন ও ম্যানেজার ফিল হার্ভে। এর জন্য হাফটাইমের বিরতি ১৫ মিনিটের জায়গায় কিছুটা দীর্ঘায়িত হতে পারে। বিশ্বকাপের ফাইনালে এই নতুন উদ্যোগ ফুটবলপ্রেমীদের জন্য এক নতুন চমক হতে যাচ্ছে। আর এই চমক ফুটবল সংস্কৃতির নতুন দিগন্ত খুলে দেবে।

—————

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top