News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবসে মহিলা সাংবাদিকদের সম্মাননা প্রদান
Image

ত্রিপুরায় প্রথমবারের মতো আন্তর্জাতিক নারী দিবসে মহিলা সাংবাদিকদের সম্মাননা প্রদান

আগরতলা, ৬ মার্চ : আগামী ৮ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরায় প্রথমবারের মতো সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে একটি বিশেষ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। এই উপলক্ষে আজ এক সাংবাদিক সম্মেলনে ইউনিয়নের সদস্যরা এই খবরটি নিশ্চিত করেছেন।

প্রেস ক্লাবে সকাল ১১ টায় অনুষ্ঠিত হতে চলা এই অনুষ্ঠানে রাজ্যের ৬৫ জন মহিলা সাংবাদিককে সম্মাননা প্রদান করা হবে। এই সম্মাননার নাম দেওয়া হয়েছে “অনন্যা সংবাদ যোদ্ধা সম্মাননা ২০২৫”। এছাড়া, প্রতি বছর একটি বিশেষ সম্মাননা “শক্তিরূপা সম্মাননা” প্রদানের কথাও জানানো হয়েছে। এই সম্মাননারাজ্যের সংবাদ জগতে বিশেষ অবদান রাখা একজন মহিলা সাংবাদিককে প্রদান করা হবে, যিনি জুরি দ্বারা নির্বাচিত হবেন।

সাংবাদিক সম্মেলনে আরো জানানো হয়, অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মেয়র দীপক মজুমদার, এবং রাজ্যপাল ইন্দ্রাসেনা রেড্ডি নাল্লু। এছাড়া, ট্রাফিক এডিশনাল এসপি সুধাম্বিকা আর এবং শ্যামসুন্দর জুয়েলার্সের কর্ণধার অর্পিতা সাহাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এদিনের এই সম্মাননা অনুষ্ঠানটি রাজ্যের মহিলা সাংবাদিকদের অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করবে বলে জানিয়েছেন ইউনিয়নের সদস্যারা।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top