News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব মিটুক চায়ে পে চর্চা’য়, পরামর্শ কলকাতা হাইকোর্টের
Image

রাজ্যপাল-মুখ্যমন্ত্রী দ্বন্দ্ব মিটুক চায়ে পে চর্চা’য়, পরামর্শ কলকাতা হাইকোর্টের

কলকাতা, ৬ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গের রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর দ্বন্দ্ব মিটুক ‘চায়ে পে চর্চা’য়, অন্তত এমনটাই চায় কলকাতা হাইকোর্ট।

বৃহস্পতিবার রাজ্য প্রশাসনের দুই প্রধানের মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের পরামর্শ, “আদালতে না লড়াই করে দু’পক্ষ চায়ে পে চর্চায় বিষয়টি মিটিয়ে নিক।” আদালতের এমন প্রস্তাবে সম্মতি জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আইনজীবীরা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। দুই তৃণমূল বিধায়কের শপথ গ্রহণ জটিলতার জেরেই এই মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন রাজ্যপাল। কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের পর্যবেক্ষণ, “রাজ্য প্রশাসনের দুই প্রধান রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রী আদালতে লড়াই করছেন, এমনটা কারও জন্যই সুখকর নয়।”

এর পরই বিচারপতির মৌখিক পরামর্শ, “আদালতে লড়াই না করে দু’পক্ষ চায়ে পে চর্চায় বিষয়টি মিটিয়ে নিক।” বিচারপতির এই পরামর্শের পরেই মুখ্যমন্ত্রীর আইনজীবীরা তাতে সম্মতি জানিয়েছেন।

সেই সঙ্গে বিচারপতি এদিন আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে মৌখিক পরামর্শ দেওয়া হলেও প্রয়োজনে পরবর্তী সময়ে এব্যাপারে নির্দেশ দেওয়া হতে পারে।

—————

Releated Posts

আইআইটি বম্বের পড়ুয়ার মৃত্যু: পরীক্ষার ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর

মুম্বই, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) বম্বের দ্বিতীয় বর্ষের এক পড়ুয়ার মৃত্যুর ঘটনায় পরীক্ষার সময়…

ByByNews Desk Sep 19, 2026

ভয় ও আতঙ্ক ছড়াতে ‘ডক্সিং’ কৌশল আইএসআই-এর, নিশানায় সাধারণ নাগরিক থেকে আধিকারিক

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ভারতে কম খরচের মনস্তাত্ত্বিক যুদ্ধ চালানোর কৌশল হিসেবে…

ByByNews Desk Sep 19, 2026

বড় শহরের গণ্ডি পেরিয়ে ভারতের স্টার্টআপ জগৎ, ছোট শহরের যুবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছেন: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের স্টার্টআপ সাফল্যের কাহিনি আর শুধুমাত্র বড় শহরকেন্দ্রিক নয়। দেশের ছোট শহর ও মফস্বলের…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026
Scroll to Top