News Flash

  • Home
  • খেলা
  • ৭ মার্চ ভারতীয় ক্রিকেটের স্মরণীয় দিন, মাইলস্টোনে পৌঁছেছিলেন সানি
Image

৭ মার্চ ভারতীয় ক্রিকেটের স্মরণীয় দিন, মাইলস্টোনে পৌঁছেছিলেন সানি

কলকাতা, ৬ মার্চ (হি.স.): শুক্রবার, ৭ মার্চ ভারতীয় ক্রিকেটের স্মরণীয় দিন। এইদিন টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান করা প্রথম ব্যাটার – ক্রিকেটের সব থেকে দীর্ঘতম ও পুরনো ফর্ম্যাটে ১০ হাজার রান করা প্রথম ব্যাটার হয়েছিলেন সুনীল গাভাসকর। ১৯৮৭ সালের ৭ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে নিজের ১২৪–তম ম্যাচে আহমেদাবাদে এই মাইলস্টোনে পৌঁছেছিলেন সানি।

১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে দীর্ঘদিন ধরে টেস্ট ক্রিকেটে খেলে গাভাসকর ৩৪টি সেঞ্চুরি করেছিলেন। ১২৫টি টেস্ট ম্যাচ খেলে তিনি করেছিলেন ১০ হাজার ১২২ রান এবং নিয়েছিলেন ১টি টেস্ট উইকেটও।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৭১ সালে টেস্টে অভিষেক হয়েছিল সুনীল গাভাসকরের। আর এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই খেলতে ভালো বাসতেন সানি। ৭০-৮০-র দশকে ওয়েস্ট ইন্ডিজের মতো শক্তিশালী দলকে হারানো খুবই কঠিন ছিল। কিন্তু সানি সেই ক্যারিবিয়ানদের বিরুদ্ধেই ২৭টি ম্যাচে খেলে ১৩টি শতরান করেছিলেন।

—————

Releated Posts

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top