News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্নান করতে গিয়ে গোমতী নদীতে তলিয়ে গেল বহিঃরাজ্যের শ্রমিক, তল্লাশি জারি
Image

স্নান করতে গিয়ে গোমতী নদীতে তলিয়ে গেল বহিঃরাজ্যের শ্রমিক, তল্লাশি জারি

গোমতী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেছেন পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা বহিঃরাজ্যের শ্রমিক মনোজ স্বর্ণাকার। তার বয়স আনুমানিক ৩৯ বছর। তিনি করবুক মহকুমার লেবাছড়ি ভিলেজের সূত্রধর পাড়ায় সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন।

বুধবার দুপুরে স্নান করতে গিয়ে গোমতী নদীতে তলিয়ে যান মনোজ। তার সহকর্মীরা জানিয়েছেন, স্নানের আগে তিনি মাদক সেবন করেছিলেন এবং নেশাগ্রস্ত অবস্থায় নদীতে নামেন। তাই সকলের ধারণা, নেশার ঘোরে স্নান করতে গিয়ে নদীতে ডুবে গেছেন।

এ ঘটনায় খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী নদীতে তল্লাশি শুরু করেছে। তবে এখনও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শ্রমিকের বাড়ি পশ্চিমবঙ্গের মালদা জেলায় বলে জানা গেছে।

Releated Posts

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

মনসা পূজার আগে বাজারে প্রতিমার চাহিদা, বেড়েছে দামও

আগরতলা, ১৭ আগস্ট: রাত পোহালেই মনসা পূজা। আর পুজোকে ঘিরে ইতিমধ্যেই বাজারে শুরু হয়েছে শেষ মুহূর্তের ব্যস্ততা। বিভিন্ন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

কর আদায়ে তৎপর, নাগরিক পরিষেবায় উদাসীন, বেহাল ১০০ মিটার রাস্তা ঘিরে ক্ষোভ মেলাঘরে

মেলাঘর, ১৭ আগস্ট: শুধু ট্যাক্স আর ট্যাক্স, কাজের বেলা ফুরুত, মেলাঘর পৌরসভার নাগরিক পরিষেবা নিয়ে এমনই ক্ষোভে ফুঁসছেন…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top