News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিপরা মথার বরিষ্ঠ নেতা বিজয় রাঙ্খলের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
Image

তিপরা মথার বরিষ্ঠ নেতা বিজয় রাঙ্খলের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ মার্চ: তিপরা মথা দলে বরিষ্ঠ নেতা বিজয় কুমার রাঙ্খলের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, গত কিছুদিন ধরে শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিপরা মথা দলের সম্মানিত সভাপতি বিজয় কুমার রাঙ্খল। এই খবর পেয়ে এরআগেও তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন মুখ্যমন্ত্রী।

এরপর বুধবার অসুস্থ জনজাতি নেতাকে সরেজমিনে দেখতে হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন তিনি। এর পাশাপাশি কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে বরিষ্ঠ নেতার শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন। অসুস্থ বিজয় কুমার রাঙ্খলের দ্রুত আরোগ্য কামনা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। সেই সঙ্গে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top