News Flash

Image

হেরোইন সহ আটক ৮ নেশা কারবারি

আগরতলা, ৫ মার্চ: নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে পূর্ব আগরতলা থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে অভিযানে নেমে ৮ জন পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন, মোবাইল সহ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি। সাথে তিনি যোগ করেন, অভিযুক্তরা আগরতলা শহরের বিভিন্ন স্কুল কলেজের সামনে নেশা সামগ্রী বিক্রয় করত।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি বলেন, আগরতলা শহরের বিভিন্ন স্কুল কলেজের সামনে নেশা পাচারকারীদের জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ। গতকাল রাতে শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন, মোবাইল সহ নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। বাজেয়াপ্ত হেরোইনের বাজারমূল্য আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে বলে জানিয়েছেন পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি।

তিনি আরও বলেন, ধৃতরা হলেন, মানব সাহা, উসমান মিয়া, সোহেল চৌধুরী, বাপী সাহা, সঞ্জয় দেবর্বমা এবং বিশাল দেব্ আজ তাদের তিনদিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Releated Posts

ত্রিপুরায় স্টার্টআপে বড় উদ্যোগ, চালু টি-রাইজ পোর্টালইতিমধ্যেই ২ কোটি ৭২ লক্ষ টাকার আর্থিক সহায়তা

আগরতলা, ১৭ আগস্ট: ত্রিপুরায় নতুন উদ্যোগ ও উদ্ভাবনী ব্যবসাকে আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগরতলার…

ByByReshmi Debnath Aug 17, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন, বুথস্তরে সংগঠন শক্তিশালী করার উদ্যোগ বিজেপির

আগরতলা, ১৭ আগস্ট: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে বুথস্তরের সাংগঠনিক কাঠামো পর্যালোচনার সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা প্রদেশ…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

গ্যাস সিলিন্ডার চুরি করে পালানোর আগেই ঘুম, হাতেনাতে ধরা পড়ল চোর

আগরতলা, ১৭ আগস্ট: চুরি করতে গিয়ে শেষ পর্যন্ত ঘুমই কাল হলো এক দুষ্কৃতীর। গ্যাস সিলিন্ডার চুরি করে চম্পট…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় ভক্তদের ঢল

আগরতলা, ১৭ আগস্ট:  শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে শিবের আরাধনায় ব্রতী হলেন রাজ্যের ভক্তপ্রাণ মানুষ। রাজধানীতেও এদিন একই…

ByByReshmi Debnath Aug 17, 2026
Scroll to Top