News Flash

  • Home
  • দেশ
  • ভারত বিশ্ব অর্থনীতির জন্য প্রবৃদ্ধির ইঞ্জিন হয়ে চলেছে : প্রধানমন্ত্রী
Image

ভারত বিশ্ব অর্থনীতির জন্য প্রবৃদ্ধির ইঞ্জিন হয়ে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): ভারত বিশ্ব অর্থনীতির জন্য প্রবৃদ্ধির ইঞ্জিন হয়ে চলেছে, জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী মঙ্গলবার এমএসএমএই সেক্টরের ওপর বাজেট পরবর্তী ওয়েবিনারে অংশ নেন। এই ওয়েবিনারে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমরা দেখেছি, যখন সরবরাহ শৃঙ্খল ব্যাহত হয়, তখন তা বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলে। বিশ্বের একজন বিশ্বস্ত অংশীদারের প্রয়োজন যেটি উচ্চ-মানের পণ্য উৎপাদন করে এবং সরবরাহ নির্ভরযোগ্য… এটি আমাদের জন্য একটি বড় সুযোগ। আমি চাই, আমাদের ইন্ডাস্ট্রি বিশ্বব্যাপী প্রত্যাশাকে নিছক দর্শক হিসেবে না দেখুক। আপনাকে আপনার ভূমিকা খুঁজতে হবে এবং এখানে নিজের জন্য সুযোগ তৈরি করতে হবে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “এখন দেশে এমএসএমই-এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটিরও বেশি। এতে কোটি কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। এই বাজেটে, এমএসএমই-এর সংজ্ঞা আবারও প্রসারিত করা হয়েছে, যাতে আমাদের এমএসএমইগুলি এগিয়ে চলার জন্য আত্মবিশ্বাস পায়। এতে তরুণদের আরও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।”

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top