News Flash

  • Home
  • দেশ
  • শ্রীভূমি শহরে চুরি-ডাকাতি প্রতিহত করতে পৌর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের যৌথ সভা
Image

শ্রীভূমি শহরে চুরি-ডাকাতি প্রতিহত করতে পৌর কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের যৌথ সভা

শ্রীভূমি (অসম) ৪ ফেব্রুয়ারি (হি.স.) : শ্রীভূমি শহরে ঘনঘন চুরি-ডাকাতির ঘটনা ঘটছে। তাই এধরণের ঘটনা প্রতিহত করতে সোমবার শ্রীভূমি পৌরসভার উদ্যোগে পৌরপতি রবীন্দ্র চন্দ্র দেবের সভাপতিত্বে সব পৌর সদস্যদের নিয়ে পৌরসভা ও পুলিশ প্রশাসনের মধ্যে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় এধরণের চুরি -ডাকাতির ঘটনায় জনমনে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। এর পরিপ্রেক্ষিতে সভায় কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গ্রহণ করা সিদ্ধান্ত অনুসারে শ্রীভূমি শহরের প্রতিটি ওয়ার্ডে, ওয়ার্ড কমিশনারা নাগরিক ও পুলিশ প্রশাসনকে নিয়ে সচেতনতা সভা অনুষ্ঠিত করবেন।

পাশাপাশি, যদি ওয়ার্ডে কোন সমাজ বিরোধী ব্যাক্তি থাকে তবে তাদের শনাক্ত করে নির্দিষ্ট ওয়ার্ড কমিশনাররা পুলিশকে ওই ব্যাক্তির নাম জানাবেন। এদিকে সভার সিদ্ধান্ত অনুসারে শহরের সব ঘরের মালিকদের রাতে নিজ নিজ বাড়ির সামনের লাইট জ্বালিয়ে রাখতে আহ্বান জানানো হয়েছে। এছাড়া কোন মহল্লায় যদি কোন সন্দেহজনক ব্যাক্তির চলাফেরা দেখা যায় তবে তৎক্ষনাৎ পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করতে আহ্বান জানানো হয়েছে। পুলিশ কন্ট্রোল রুমের নম্বর হচ্ছে – ৮০৯৯৬৬২২৭৫ ।

Releated Posts

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026

গুজরাতে কুরিয়ার-ভিত্তিক মাদকচক্রের তদন্তে আরও এমডি উদ্ধার, মোট বাজেয়াপ্ত ৭০১ গ্রাম

আমদাবাদ, ২৭ জুন (আইএএনএস): গুজরাতে কুরিয়ারের মাধ্যমে মাদক পাচারচক্রের তদন্তে আরও ৩২৯.৫৫ গ্রাম মেফেড্রোন (এমডি) উদ্ধার করেছে আমদাবাদ…

ByByNews Desk Jun 27, 2026

আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ে প্রকল্পে দুর্নীতির অভিযোগ, অখিলেশ যাদবকে নিশানা ওম প্রকাশ রাজভরের

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর শনিবার সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব-কে তীব্র আক্রমণ করে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top