News Flash

  • Home
  • দেশ
  • শ্রীনগরের নূন্যতম তাপমাত্রা ৫ ডিগ্রি, মনোরম আবহাওয়া উপত্যকায়
Image

শ্রীনগরের নূন্যতম তাপমাত্রা ৫ ডিগ্রি, মনোরম আবহাওয়া উপত্যকায়

শ্রীনগর, ৩ মার্চ (হি.স.): উত্তর ও মধ্য কাশ্মীরে হালকা থেকে মাঝারি তুষারপাতের পূর্বাভাসের মধ্যেই সোমবার সকালে হালকা বৃষ্টি হয়েছে শ্রীনগরে। বৃষ্টির সৌজন্যে আরও মনোরম হয়ে উঠেছে উপত্যকার আবহাওয়া। শ্রীনগরে এদিন নূন্যতম তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তর ও মধ্য কাশ্মীরে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে, বিশেষ করে উঁচু পাহাড়ে আর সমতলে হবে বৃষ্টি।

তবে ৪ থেকে ৯ মার্চ পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে জম্মু ও কাশ্মীরে। এরপর ১০-১২ মার্চ আবারও বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। কৃষকদের কৃষিকাজ ও অন্যান্য কার্যক্রম ৪ মার্চ পর্যন্ত স্থগিত রাখার পরামর্শও দেওয়া হয়েছে।

Releated Posts

টেট বিতর্কে চন্দ্রবাবুকে নিশানা জগনের, কেন্দ্রের কাছে দাবি জানানোয় ৫ শিক্ষককে সাসপেন্ড নিয়ে ক্ষোভ

অমরাবতী, ১৭ আগস্ট (আইএএনএস): কর্মরত শিক্ষকদের শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) থেকে অব্যাহতির দাবিতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে দেখা…

ByByNews Desk Aug 17, 2026

বিহার বিধানসভায় শপথ নিলেন বাঁকিপুরের বিধায়ক প্রশান্ত কিশোর

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): বিহার বিধানসভায় আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন জন সুরাজের নেতা প্রশান্ত কিশোর। সোমবার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের…

ByByNews Desk Aug 17, 2026

ঝাড়খণ্ডে আন্দোলনের ২৪তম দিন, আজ সরকারের সঙ্গে পড়ুয়াদের চতুর্থ দফা বৈঠক; সমঝোতার আশায় আন্দোলনকারীরা

রাঁচি, ১৭ আগস্ট (আইএএনএস): নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন সোমবার ২৪তম দিনে পড়ল। ঝাড়খণ্ড…

ByByNews Desk Aug 17, 2026

‘ব্যবস্থা ছাড়ছি, ব্যক্তি বা আদর্শ নয়’: ফের বিজেপি সভাপতির কাছে ইস্তফা জমা শেহজাদ পুনাওয়ালার

পটনা, ১৭ আগস্ট (আইএএনএস): আর্থিক ও ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা উল্লেখ করে ফের বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের…

ByByNews Desk Aug 17, 2026
Scroll to Top