News Flash

  • Home
  • দেশ
  • হিমানী হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্ত, ধৃতের মৃত্যুদণ্ড চাইল পরিবার
Image

হিমানী হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্ত, ধৃতের মৃত্যুদণ্ড চাইল পরিবার

রোহতক, ৩ মার্চ (হি.স.): হরিয়ানার রোহতকে মহিলা কংগ্রেস কর্মী হিমানী নারওয়ালকে হত্যা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম শচীন। সোমবার হরিয়ানা পুলিশ জানিয়েছে, মহিলা কংগ্রেস কর্মী হিমানী নারওয়াল হত্যা মামলায় শচীন নামে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। গত ২৭ ফেব্রুয়ারি কোনও বিষয়ে ঝামেলার পর হিমানীকে খুন করে শচীন।

ধৃত অভিযুক্তের মৃত্যুদণ্ড চাইছে হিমানীর পরিবার। হিমানি নারওয়ালের ভাই যতীন বলেছেন, “একজন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, মিডিয়ায় অনেক গুজব ছড়ানো হচ্ছে… আমরা বিচার পাব, আমরা এখনও জানি না কে সেই অভিযুক্ত; পুলিশ আমাদের কোনও তথ্য দেয়নি। আমরা অভিযুক্তের মৃত্যুদণ্ড চাই।” কৃষাণ কুমার রাও (এডিজিপি/রোহতক রেঞ্জ) বলেছেন, “অভিযুক্ত শচীন, সে ঝাজ্জারে একটি মোবাইলের দোকান চালায়, তাকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত এবং মৃতার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখা হয়েছিল এবং সে মৃতার বাড়িতে বেড়াতে যেত। মৃতা বিজয় নগরে রোহতকে একাই থাকত। ২৭ ফেব্রুয়ারি অভিযুক্ত হিমানীর বাড়িতে এসেছিল এবং কোনও বিষয়ে ঝামেলার জন্য মোবাইল চার্জ দিয়ে তাকে হত্যা করে। এরপরে সে তার গয়না, ফোন, ল্যাপটপ নিয়ে যায় ঝাজ্জারে নিজের দোকানে যায়। পরে অভিযুক্ত ওই কংগ্রেস কর্মীর দেহ একটি স্যুটকেসে ভরে এবং সাম্পলা বাসস্ট্যান্ডের পাশের ঝোপে ফেলে দেয়। দু’জনের মধ্যে আর্থিক লেনদেনও হত, সেটাও আমরা যাচাই করব। তদন্তে সব কিছু খতিয়ে দেখা হবে।”

উল্লেখ্য, গত শনিবার সকালে রোহতক জেলার সাম্পলা বাসস্ট্যান্ড ফ্লাইওভারের কাছে একটি স্যুটকেসে ওই তরুণীর দেহ উদ্ধার হয়। তরুণীর হাতে মেহেন্দি লেগেছিল, মনে করা হচ্ছে সম্প্রতি তিনি কোনও অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। ২০২৩ সালে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার সময় সেই যাত্রায় অংশ নিয়েছিলেন ২২ বছর বয়সী হিমানী।

Releated Posts

আপনিই আমার সবচেয়ে বড় আদর্শ’: প্রধানমন্ত্রী মোদিকে বললেন আবেগাপ্লুত ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফোন পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়লেন ভারতীয় ফ্লাইদুবাই ক্যাপ্টেন স্মিত মাচ্ছার।…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

শুধু আনুষ্ঠানিক শ্রদ্ধা নয়, গণতন্ত্রের জন্য গান্ধীর আদর্শ প্রয়োজন: রাজ ঠাকরে

মুম্বই, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকীতে তাঁর আদর্শের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে শাসকপক্ষের সমালোচনা করলেন মহারাষ্ট্র নবনির্মাণ…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

যন্তর মন্তরের বিক্ষোভে আপ নেতা সৌরভ ভরদ্বাজসহ একাধিক কর্মীকে আটক দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): নির্বাচন কমিশনের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ দেখানোর সময় আম আদমি পার্টির (আপ) দিল্লি সভাপতি…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধী জয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা প্রধানমন্ত্রীর, ‘বাপুর চিরন্তন বার্তা উন্নত সমাজ গঠনে পথ দেখাবে’

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার জাতির জনককে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সত্য, অহিংসা,…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top