News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকার কৃষিতে রাজ্যকে স্বয়ম্ভর করার জন্য আন্তরিকভাবে কাজ করছে: কৃষিমন্ত্রী
Image

সরকার কৃষিতে রাজ্যকে স্বয়ম্ভর করার জন্য আন্তরিকভাবে কাজ করছে: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ এপ্রিল:
কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক দাম পায় সেদিকে সকলকে গুরুত্ব দিতে হবে। সরকার কৃষিতে রাজ্যকে স্বয়ম্ভর করার জন্য আন্তরিকভাবে কাজ করছে। তাই কোনও চাষযোগ্য জমিকে খালি রাখা যাবে না। আজ বামুটিয়া ব্লকের উত্তর লক্ষ্মীলুঙ্গায় নবনির্মিত বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন করে একথা বলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতনলাল নাথ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমাদের দেশের অর্থনীতির ভিত্তি হলো কৃষি। উন্নতমানের বীজ, আধুনিক কৃষি যন্ত্রপাতি, নিয়মিত মাটি পরীক্ষার মাধ্যমে কম জমিতে বেশি ফসল ফলানো সম্ভব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়েছেন। কৃষিক্ষেত্রের পরিচর্যা ও দেখাশুনার ক্ষেত্রে ড্রোন ব্যবহারের উপর প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। কৃষিমন্ত্রী বলেন, রাজ্য বিভিন্ন ধরনের বীজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে আসামের পরেই ত্রিপুরা রাজ্যের এই কৃতিত্ব রয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল, বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক কুমার সিনহা ও ভাইস চেয়ারম্যান টুটন দাস, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস, সমাজসেবী শিবেন্দ্র দাস, কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি দপ্তরের যুগ্ম অধিকর্তা রাজীব দেববর্মা। অনুষ্ঠানে কৃষকদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দেওয়া হয়।

Releated Posts

জমি নিয়ে বিরোধ, প্রাক্তন প্রধানের মারধরে হাসপাতালে কৃষক, মামলা না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

কৈলাসহর, ২৩ জুন : ঊনকোটি জেলার কৈলাসহরে জমি সংক্রান্ত বিবাদে দুই ভাইয়ের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

বিদ্যালয়ে শিক্ষক সংকট ও অনিয়মিত উপস্থিতির অভিযোগে ক্ষুব্ধ অভিভাবকরা, ব্যাহত শিক্ষার পরিবেশ

উদয়পুর, ২৩ জুন : শিক্ষক স্বল্পতার পাশাপাশি শিক্ষকদের খামখেয়ালিপনা ও অনিয়মিত উপস্থিতির কারণে শিক্ষার পরিবেশ দিন দিন ভেঙে…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

সংস্কারের অভাবে বেহাল সড়ক, দুর্ভোগে ৫২ পরিবার

শান্তিরবাজার, ২৩ জুন : শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মনু জমাতিয়া পাড়া থেকে সর্দারাই রিয়াং পাড়া পর্যন্ত সংযোগকারী সড়কের বেহাল…

ByByTaniya Chakraborty Jun 23, 2026

শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার ৪৯ বোতল এসকফ কফসিরাপ

আগরতলা, ২৩ জুন: সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর সীমান্ত এলাকায় নিয়মিত টহলদারির সময় নিরাপত্তা বাহিনীর হাতে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 23, 2026
Scroll to Top