News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা প্রেমিকার
Image

প্রেমিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে থানায় মামলা প্রেমিকার

আগরতলা, ৩ মার্চ : প্রেমিকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগে থানায় মামলা দায়ের করল প্রেমিকা। জানা গেছে আগরতলা পূর্ব থানার অন্তর্গত আড়ালিয়া দত্তপাড়া এলাকার জগদীশ দেবনাথ এর ছেলে জয়দীপ দেবনাথ এয়ারপোর্ট থানার অন্তর্গত লঙ্কামুড়া এলাকার এক যুবতী মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। ধীরে ধীরে সেই সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়ে ওঠে। অভিযোগ জয়দীপ দেবনাথ মেয়েটিকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। আরো অভিযোগ অভিযুক্ত জয়দীপ দেবনাথ মেয়েটির কাছ থেকে বহু টাকাও নিয়েছে। পরে ওই মেয়েটি যখন জয়দীপ দেবনাথকে বিয়ে করার কথা বলে তখন সে অস্বীকার করে।

এদিকে অভিযুক্ত জয়দীপ দেবনাথের বাবা জগদীশ দেবনাথ বিএমএস – এর রাজ্য নেতা এবং তার মা উষা দেবনাথ শাসক দলের মহিলা মোর্চার একজন সক্রিয় নেত্রী। মেয়েটি গত কিছুদিন আগে স্ত্রীর মর্যাদা চেয়ে জয়দীপ দেবনাথের বাড়িতে যায়, সেখানে তার সাথে খারাপ আচরণ করে জয়দীপ দেবনাথ সহ তার বাবা মা এমনকি তাকে বিয়ে করতেও অস্বীকার করে বলে অভিযোগ জানিয়েছে ওই মেয়ে। পরে বাধ্য হয়ে মেয়েটি সোমবার বিকেলে পশ্চিম আগরতলা মহিলা থানায় জয়দীপ দেবনাথের বিরুদ্ধে লিখিত আকারে মামলা দায়ের করে। পুলিশ অভিযোগকারীকে আশ্বাস দিয়েছে এই বিষয়ে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করবে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলেও।

Releated Posts

গান্ধীজয়ন্তীতে কংগ্রেসের শ্রদ্ধার্ঘ্য, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় আন্দোলনের ডাক আশীষ সাহার

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে আগরতলায় শ্রদ্ধা নিবেদন কর্মসূচির…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top