News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে শ্রদ্ধাঞ্জলি
Image

ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবসে শ্রদ্ধাঞ্জলি

আগরতলা, ৩ মার্চ: ককবরক ভাষা আন্দোলনের কমরেড ধনঞ্জয় ত্রিপুরার ৫১-তম শহীদান দিবস পালন করা হয়েছে। এদিন আগরতলা সিপিএম রাজ্য কার্যালয়ে বামফ্রন্টের আহবায়ক নারায়ন কর সহ অন্যান্যরা তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তাছাড়া, ধনঞ্জয় ত্রিপুরার শহিদান দিবসে ধনঞ্জয় পার্কে প্রয়াত নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী চৌধুরী বলেন, ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেওয়ার দাবি সহ চার দফা দাবিতে মিছিল করায় ১৯৭৫ সালের ৩ মার্চ জোলাইবাড়িতে পুলিশ গুলি চালিয়ে হত্যা করে ধনঞ্জয় ত্রিপুরাকে। ১৯৭৮ সালে বামফ্রন্ট সরকার এসে ১৯৭৯-সালের ১৯ জানুয়ারি ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেয় । তারপর পর থেকে আজকের দিনে গণ মুক্তি পরিষদ এবং সিপিএমের তরফ থেকে শহীদ ধনঞ্জয় ত্রিপুরার শহীদান দিবস পালন করা হয়ে থাকে। প্রতিবছরের মতো এবছরও শহীদ ধনঞ্জয় পার্কে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

এদিন বামফ্রন্টের আহবায়ক নারায়ণ কর বলেন, গত ৫০ বছর আগে ককবরক ভাষাকে রাজ্য ভাষার মর্যাদা দেওয়ার দাবি সহ চার দফা দাবিতে কংগ্রেসের আমলে পুলিশের গুলিতে নিহত হয়েছিল ধনঞ্জয় ত্রিপুরা। তাছাড়া, ওই আন্দোলন জাতি জনজাতিরাও আহত হয়েছিল। বর্তমানে বিজেপি ও তিপরা মথা জাতি, উপজাতির মধ্যে বিভেদ তৈরির চেষ্টা করছে। থানসার নাম করে অনুপজাতি বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করছে। অপরদিকে কেন্দ্র এবং রাজ্যের সরকার উপজাতিদের প্রভাবিত করছে
বলে অভিযোগ তুললেন তিনি।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

গান্ধীজয়ন্তীতে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন রাজ্যপালের

আগরতলা, ২ অক্টোবর: জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাঁকে শ্রদ্ধা জানানো হয় আগরতলায়।…

ByByReshmi Debnath Oct 2, 2026

এমবিবি বিমানবন্দরে যাত্রী হয়রানি ও উবার অটো পরিষেবায় বাধা দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ২

আগরতলা, ১ অক্টোবর: মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দরে যাত্রী হয়রানি এবং অ্যাপ-ভিত্তিক উবের অটো পরিষেবায় বাধা দেওয়ার অভিযোগে…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্য সরকার ছাত্র যুবাদের মেধা ও উদ্ভাবনী চিন্তাভাবনাকে উন্নয়নমূলক কাজে লাগাতে চাইছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: ভবিষ্যৎ প্রজন্ম হবে আরও বেশি প্রযুক্তি নির্ভর। রাজ্যের ছাত্র যুবাদের মধ্যে মেধার কোন…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top