News Flash

  • Home
  • দেশ
  • স্পেস অথবা এআই সেক্টরে তরুণদের অংশগ্রহণ নতুন বিপ্লব এনে দিয়েছে : প্রধানমন্ত্রী
Image

স্পেস অথবা এআই সেক্টরে তরুণদের অংশগ্রহণ নতুন বিপ্লব এনে দিয়েছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ২৩ ফেব্রুয়ারি (হি.স.): মন কি বাত অনুষ্ঠানে দেশের তরুণ প্রজন্মের ভূয়সী প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “সম্প্রতি একটি বড় এআই সম্মেলনে অংশ নিতে আমি প্যারিসে গিয়েছিলাম। সেখানে বিশ্ব এই সেক্টরে ভারতের অগ্রগতির প্রশংসা করেছে। সম্প্রতি, তেলেঙ্গানার আদিলাবাদের একজন সরকারি স্কুল শিক্ষক থোদাসাম কৈলাশ আমাদের আদিবাসী ভাষা সংরক্ষণে সাহায্য করেছেন। এআই টুল ব্যবহার করে তিনি কোলামি ভাষায় একটি গান রচনা করেন। স্পেস সেক্টর হোক অথবা এআই, আমাদের তরুণদের ক্রমবর্ধমান অংশগ্রহণ একটি নতুন বিপ্লব এনে দিয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “গত মাসেই ইসরো-এর ১০০ তম রকেট উৎক্ষেপণের সাক্ষী ছিল দেশ। সময়ের সঙ্গে সঙ্গে মহাকাশ ফ্লাইটে আমাদের কৃতিত্বের তালিকা দীর্ঘতর হচ্ছে। লঞ্চ ভেহিকল তৈরি করা হোক অথবা চন্দ্রযান, মঙ্গলযান এবং আদিত্য এল-১-এর সাফল্য কিংবা মহাকাশে ১০৪টি উপগ্রহ উৎক্ষেপণের অভূতপূর্ব মিশন পরিচালনা করা হোক।”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top